মতলব দক্ষিণে ধর্ষণ মামলায় মসজিদের ইমাম গ্রেফতার

মাহফুজ মল্লিক
আপডেটঃ এপ্রিল ১৭, ২০২৬ | ৭:৫৩
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মধ্য দিঘলদী গ্রামে নয় বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে মাইনুল ইসলাম (২৭) নামকে মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মধ্যম দিঘলদী মাস্টার বাজার এতিমখানা জামে মসজিদের ইমাম। তার বাড়ী বরিশাল।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, মধ্যম দিঘলদী গ্রামের ৯ বছরের শিশু বেশ কয়েকদিন যাবৎ ওই মসজিদের ইমাম মাইনুল ইসলামের নিকট আরবী পড়তো।গত বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মসজিদের সাথেই এতিমখানায় আরবী পড়তে গেলে শিশুর সাথে ইমাম মাইনুল ইসলাম বলাৎকার করে।

ঘটনাটি শিশু বাড়ীতে গিয়ে তার মাকে জানালে তিনি তার স্বামীকেও অবহিত করেন। শিশুর পিতা শাহজালাল রাজু ঘটনাটি জেনেই উত্তেজিত হয়ে পড়েন এবং ইমামকে গিয়ে জিজ্ঞেস করলে অস্বীকার করলে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

শাহজালাল রাজু বলেন,বিষয়টি নিয়ে এলাকায় ইমামের পক্ষে এবং বিপক্ষে আলোচনা সমালোচনা হওয়ায় নিজের শিশু পুত্রকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে যান।

হাসপাতালে বলাৎকারের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার রাতে ইমামকে আসামী করে মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করেন। পরে ওই রাতেই থানার এস আই আউয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে ইমাম মাইনুল ইসলামকে আটক করে নিয়ে যায়।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় ইমামের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে এবং তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন