চান্দ্রায় ৬০ দিন জামাতে নামাজ আদায় করে সাইকেলসহ বিভিন্ন উপহার পেলো শিশু-কিশোরা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৫, ২০২৬ | ১১:২৪
Link Copied Successfully!

চাঁদপুরে শিশু-কিশোর ও তরুণ সমাজকে নামাজ-মুখী এবং ধর্মীয় অনুশাসনে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। টানা ৬০ দিন জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় শিশু-কিশোর ও শিক্ষার্থীদের সাইকেলসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার প্রদান করে এলাকাবাসী।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব বাখরপুর বাইতুস সালাত জামে মসজিদে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। নতুন প্রজন্মকে নামাজমুখী ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেন আয়োজক এলাকাবাসী জানায়।

সাইকেল বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আনোয়ার উল্লাহ পাটওয়ারী। মাওলানা দেলোয়ার হোসেনের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলাকার মুরব্বি এবং ফরিদগঞ্জ রামপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মফিজুর রহমান, চান্দ্রা বাজার নুরীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এ.টি.এম. মোস্তফা হামিদী, গাজীপুর (হরিপুর) ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ খান, বাইতুস সালাত জামে মসজিদের ইমাম মাওলানা নুর মোহাম্মদ পাটওয়ারী, সমাজসেবক মোস্তফা শেখ এবং সমাজসেবক শাহ আলম শেখ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, চাঁদপুর আল-আমিন একাডেমির শিক্ষক হযরত মাওলানা আবদুল কাইয়ুম। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং মুসল্লিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এলাকার প্রায় শতাধিক শিশু-কিশোর ও তরুণরা এই নামাজ পড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে টানা ৬০ দিন জামাতে সহিত নামাজ আদায় করা ৫ জনকে সাইকেল ও শুভেচ্ছা স্মারক উপহার দেওয়া হয়। এছাড়াও প্রায় ৩০ জনকে বিশেষ উপহার প্রদান করা হয়। শিশু কিশোররা উপহার সামগ্রী পেয়ে খুবই আনন্দিত। ভবিষ্যতেও শিশু-কিশোরদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে জানান তারা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ