পহেলা বৈশাখ থেকে চাঁদপুরের ৪৫টি বাজারের খাজনা উত্তোলন বন্ধ ঘোষণা এমপির

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৩, ২০২৬ | ১০:২৪
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার ৪৫টি বাজারে পহেলা বৈশাখ থেকে খাজনা আদায় বন্ধের উদ্যোগ নিলেন স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার মমিনুল হক।

স্থানীয় বাজারগুলোতে প্রান্তিক চাষিদের সহায়তা ও হয়রানি বন্ধে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এটি বাস্তবায়ন করা হচ্ছে।

জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের দুই উপজেলায় চাঁদাবাজি ও কৃষকদের হয়রানি বন্ধে এ ঘোষণা দেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক। উপজেলা প্রশাসন কর্তৃক ইতিমধ্যেই বাজারগুলোতে ইজারা দেওয়ার বিজ্ঞাপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর রাজনৈতিকভাবে সরকারি সব নিয়মনীতি অনুসরণ করে সরকারি কোষাগারে রাজস্ব জমা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (পহেলা বৈশাখ) সকালে শাহরাস্তির উয়ারুক বাজারে এ আয়োজনের উদ্বোধন করবেন এমপি ইঞ্জিনিয়ার মমিনুল হক। ইতিমধ্যে এসব বাজারগুলোকে খাজনামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে।

শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপম জানান, প্রান্তিক চাষিদের হয়রানি বন্ধে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দলীয়ভাবে সহযোগিতা করা হচ্ছে। এটি একটি মহতি উদ্যোগ। এতে করে খাজনা আদায়ের বাহানা করে কেউ অতিরিক্ত টাকা ও চাঁদাবাজি করতে পারবে না। ‌

এ বিষয়ে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন জানান, এ উদ্যোগে এতে রাজস্ব আদায়ে ঘাটতি হবে না। ইতিমধ্যেই রাজনৈতিকভাবে রাজস্ব পরিশোধে করা হয়েছে।

বিজ্ঞাপন

চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, `আমরা প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে এ উদ্যোগ নিয়েছি। খাজনা আদায়ের নামে সাধারণ জনগণকে হয়রানির শিকার হতে হয়। অনেকেই এই অজুহাতে চাঁদাবাজি করে থাকে। এ সংসদীয় আসনে কোনো প্রকার চাঁদাবাজি ও মানুষ হয়রানি যেন না হয় সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

তিনি আরও জানান, বাসস্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ডের মতো সব জায়গায় ইজারা ও চাঁদাবাজি বন্ধ থাকবে। কোনো অজুহাতে মানুষের প্রতি অন্যায়, অত্যাচার ও জুলুম মেনে নেওয়া হবে না।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন