গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১১, ২০২৬ | ৮:৫৪
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন হয়েছে।

শনিবার বিকালে হাজীগঞ্জ উপজেলার কাঁকৈরতলা জনতা কলেজ মাঠে আয়োজিত এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় পালিশারা সরকারি প্রাথমিক বিদ্যাল ও মালীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১-০( বালিকা) গোলে মালীগাঁও দল জয়ী হয়। এরপর বালক দলে তারালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও গন্ধর্ব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে গন্ধর্ব্যপুর দল জয়ী হয়। পরে কলেজ মিলনায়তনে পুরস্কার বিতরন ও আলোচনা সভা হয়েছে।

বিজ্ঞাপন

শিক্ষক আবদুল কাইয়ুমের কোরআন তেলাওয়াত মধ্যদিয়ে শুরু হওয়া পুরস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি আবু সাদেক। উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসাইন চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর নাজির আহমেদ চৌধুরীর, সাবেক ছাত্র দলের সভাপতি নেছার আহম্মদ চৌধুরি, প্যানেল চেয়ারম্যান নুরুন নাহার প্রমূখ।

খেলা পরিচালনা করেন ইউনিয়ন শিক্ষক সমিতির সাধারন সম্পাদক হাফেজ আহমদ কানছন ও মোজাম্মেল হক কাজল।

এসময় ইউনিয়নের সকল বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত