যমুনা টেলিভিশন দেশের সাংবাদিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে সামনে আছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৬, ২০২৬ | ৪:৫৬
Link Copied Successfully!

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চাঁদপুরে যমুনা টিভির এক যুগপূর্তি উদযাপিত হয়েছে। রবিবার বিকেলে চাঁদপুর শহরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতেই দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও উন্নয়নে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর অবদানের কথা স্মরণ করা হয়।

যমুনা টেলিভিশনের স্টাপ রিপোর্ট ইব্রাহীম রনির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

তিনি বলেন, জুলাই আন্দোলনে যমুনা টিভির যে ভূমিকা ছিল তার প্রতিফলন তারা সাথে সাথেই পেয়েছে দর্শকের গ্রহণযোগ্যতার মধ্য দিয়ে। যমুনা টেলিভিশন বাংলাদেশের সাংবাদিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আমাদের সামনে আছে। সামনের দিনগুলোতে তারা এটি অব্যাহত রাখবে। সামনের দিনগুলো তাদের আরো সুন্দর হোক, আরো উজ্জ্বল হোক। ভালোবাসার এক যুগ থেকে আরো কয়েক যুগ সামনে এগিয়ে যাক- এই প্রত্যাশা করি।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদি, সাধারণ সম্পাদক এম এ লতিফ, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. ইকবাল বিন বাশার, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াস উদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, রহিম বাদশা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, জিএম শাহীন, আল ইমরান শোভন, রিয়াদ ফেরদৌস, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক আব্দুর রহমান, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী ইয়াসিন ইকরাম, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, সময় টিভি স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ, প্রথম আলো ও ডেইলি স্টারের প্রতিনিধি আলম পলাশ, চাঁদপুর সকালের সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেন, একুশে টেলিভিশনের প্রতিনিধি নেয়ামত হোসাইন, আলোকিত চাঁদপুরের সম্পাদক জাকির হোসাইন, চ্যানেল আই এর প্রতিনিধি মোরশেদ আলম, এন টিভির প্রতিনিধি শরিফুল ইসলাম,

বাসসের প্রতিনিধি আব্দুস সালাম জুয়েল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, মতলবের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, চাঁদপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, আজকের পত্রিকার প্রতিনিধি মাসুদ আলম, সাংবাদিক ইলিয়াস পাটোয়ারী, আদি বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক রাজন হোসাইন, সাংবাদিক আব্দুল গনি, ইত্তেফাকের প্রতিনিধি শাহরিয়ার পলাশ, গ্লোবাল টিভির প্রতিনিধি সুজন আহমেদ, আনন্দ টিভির প্রতিনিধি এইচ এম নিজাম, চাঁদপুর প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক আলমগীর হোসেন পাটোয়ারী ও কামরুল ইসলাম পাটোয়ারী, পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষসহ প্রশাসনিক, সাংস্কৃতিক ও জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত