হাজীগঞ্জে ফুটবল খেলা আয়োজনে যুবকের চাঁদা আদায়, ক্ষুব্ধ এলাকাবাসী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৫, ২০২৬ | ৯:৩২
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে ফুটবল খেলা আয়োজনের নামে বিএনপির নাম ভেঙ্গে কতিপয় এক যুবকের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নে ঘটায় বিএনপির শীর্ষ স্থানীয় নেতাদের মধ্যে জনমনে প্রশ্ন হয়ে দাড়িয়েছে।

গত কয়েকদিন ধরে হাটিলা পশ্চিম ইউনিয়ন বিএনপির নেতাদের ফেইসবুক জুড়ে দেখাযায় কতিপয় এক নেতা খেলার নামে পুরস্কার দিবে বলে বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা আদায় ও স্থানীয় ধড্ডা খালপাড়ের একাধিক দোকানে পানির কেইস নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ। অভিযুক্ত ঐ যুবক গৌড়েশ্বর গ্রামের মৃত আলী আশ্রাফ মিয়ার ছেলে ইমান বেপারী ।

হাজীগঞ্জ শাহরাস্তি আসনের জনপ্রিয় সাংসদ ইঞ্জি মমিনুল হকের একান্ত কাছের ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়ন বিএনপির নেতা মো. সোহেল রানা রুবেলের ফেইসবুক স্ট্যার্স সৃত্রে দেখা যায়, গৌড়েশ্বর গ্রামে বিএনপির নাম ভেঙ্গে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে ইমান বেপারী। যা নাকি যুবদলের নেতা মাসুম ফোন করে অভিযোগ জানাইছে ইমান বেপারী চাঁদা আদায় করতেছে ধড্ডা খাল পাড়ে বিভিন্ন দোকান থেকে। বিএনপির নাম ধরে দোকানদাররা আজেবাজে কথা বলতেছে। তার অভিযোগের ভিত্তিতে ইমান বেপারীকে ফোন দেয় বিএনপি নেতা সোহেল রানা রুবেল। জবাবে ইমান বেপারী বলেন, তাকে নাকি সম্মান করে জিনিস পত্র দিতেছে দোকানদাররা, তাই টাকা নেয় নাই। ঈদের ছুটিতে দুইদিন পর বিএনপি নেতা সোহেল রানা রুবেলের সাথে ধড্ডা খাল পাড়ে দেখা হয় ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাঞ্চন মিয়া, ১ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি শাহআলম, ২ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি টিটু চৌধুরী, বিএনপির কর্মী মহিনসহ আরও অনেকের সাথে। তখন ইমানের চাঁদা আদায়ের বিষয় কথা উঠেছে উপস্থিত হার্ডওয়ার ব্যবসায়ী জাহাঙ্গীর মিয়াসহ কয়েকজন সাক্ষী দিয়েছে । ইমান বেপারীর ঘটনাটি তদন্ত করেছে ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাআলম সহ কয়েকজন তদন্তের পর নিশ্চিত হয়েছেন ইমান টাকা ছাড়া সালাউদ্দিনের দোকানে ২ কেইস, মিজানের দোকান থেকে ১ কেইস পানিসহ জিনিসপত্র নিয়েছে এবং ঘটনা সত্যি। তখন উপস্থিত সকলের সিদ্ধান্ত ইমানকে ডাকানো হয় খাল পাড়ে। বিষয়টি বাড়াবাড়ি না করে বিএনপি নেতা সোহেল রানা রুবেল তার পকেট থেকে যেই যেই দোকানদার টাকা পাবে তা নগদ পরিশোধ করতে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাঞ্চনের মাধ্যমে পরিশোধ করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়ন বিএনপির নেতা মো. সোহেল রানা রুবেল বলেন, আমার ইউনিয়নের ইমান বেপারী হঠাৎ করে এলাকায় এসে খেলার নামে মানুষের কাছ থেকে টাকা উত্তলন করেছে। আমার কাছ থেকেও দুই হাজার টাকা নিয়েছে পুরস্কার বিতরণ করবে বলে। পরে শুনি আরো ৭/৮ জনের কাছ থেকে খেলার নাম বলে টাকা নিয়েছে । এর আগে ধড্ডা খালপাড়ে কয়েকজন দোকানদারের কাছ থেকে পানির কেইস নিয়ে টাকা না দেওয়ায় আমার পকেট থেকে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাঞ্চন ভাইয়ের মাধ্যমে সমাধান করেছি। এখন সে আমাদের নামে উল্টো ফেইসবুকে লেখালেখি করে বিএনপির সুনাম নষ্ট করে আসছে।

যুবদলের নেতা মাসুম বিল্লাহ বলেন, আমি ইমানের বিষয়ে জানতে পেরে আমাদের দলের নেতাকর্মীদের জানিয়েছি আর এতে ইমান বেপারী আমার উপর ক্ষিপ্ত হয়ে পড়েছে।

ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মহিন মজুমদার বলেন, দলের সুসময় এলাকায় এসে ইমান বেপারী এলাকায় খেলার নামে টাকা উত্তোলন করেছে। অথচ সে দীর্ঘদিন ঢাকায় থেকে চিটারী করে লক্ষ লক্ষ টাকা মেরে সে এখন গ্রামে এসে দলের নাম ভেঙে চাঁদা আদায় করে গৌশ্বড়র গ্রামের জনগনকে আতংকের মধ্যে রেখেছে।

বিজ্ঞাপন

১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাঞ্চন মিয়া বলেন, বিষয়টি সমাধান হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা সোহেল রানা রুবেল তার পকেট থেকে উক্ত দোকানদারদের বিল পরিষদ করেছে। বিষয়টি মিমাংসা করার পরে দেখি ব্যক্তি আক্রমণ বেড়ে একে অপরের বিরুদ্ধে ফেইসবুকে নানান কথা লিখতেছে যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত ইমান বেপারী বলেন, গত ২৬ মার্চ উপলক্ষে খেলা হয়েছে সেখানে দোকানদারদের পানির বিল বাকী ছিল। বিষয়টি আওয়ামী মাইন্ডের কয়েকজন দোকানদার ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে। তখন আমি টাকা দিতে গেলে বিএনপি নেতা সোহেল রানা রুবেল টাকা দিয়ে সেই আবার বিষয়টি দূর থেকে ঘোলাটে করছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত