চাঁদপুরে মুক্তিযুদ্ধে প্রথম শহীদের স্মরণে শোকর‍্যলী ও স্মরণসভা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৩, ২০২৬ | ৩:২০
Link Copied Successfully!

১৯৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধে চাঁদপুরে প্রথম শহীদ কালাম-খালেক-সুশিল-শংকর স্মরণে শোক র‍্যালী ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের কালীবাড়ি মুক্তিযোদ্ধা সংসদ ভবন থেকে র‍্যালী নিয়ে ট্রাকরোডস্থ মুক্তিসৌধ গিয়ে পুস্প স্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

স্মরণসভায় জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শহীদ কালাম- খালেক-সুশীল-শংকর স্মৃ‌তি স্তম্ভ বাস্তবায়ন ক‌মি‌টির সাধারণ সম্পাদক এড‌ভো‌কেট সলিম উল‌্যা সেলিম। এসময় তি‌নি ব‌লেন, ১৯৭১ সালে পাকিস্তানীরা চাঁদপুরে আক্রমণ করার খবরে বোমা বানাতে গিয়ে ৩ এপ্রিল আজকের এই দিনে অসাবধানতারবশে বোমা বিস্ফোরণে কালাম-খালেক-সুশিল-শংকর নিহত হয়। এসময় আরো অনেকেই আহত হয়। বিএনপি ক্ষমতায় এসে ২০০৪ সালে এই মুক্তিসৌধ নির্মাণ করেন।

চাঁদপুর জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংসদ ইউ‌নিট কমা‌ন্ডের সদস‌্য স‌চিব বীরমুক্তিযোদ্ধা মু‌জিবুর রহমানের সভাপ‌তি‌ত্বে ও‌ উ‌দিচী জেলা সংস‌দের সাধারণ সম্পাদক জ‌হির উ‌দ্দিন বাব‌রের প‌রিচালনায় স্মৃ‌তিচারণে বক্তব‌্য রা‌খেন শহীদ কালাম-খালেক-সুশীল-শংকর স্মৃ‌তি সংস‌দের সভাপ‌তি এড‌ভো‌কেট জ‌হিরুল ইসলাম, বীরমু‌ক্তি‌যোদ্ধা অ‌জিত সাহা, জেলা গণ‌ফোরা‌মের সভাপ‌তি এড‌ভো‌কেট সে‌লিম আকবর, চাঁদপুর জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংসদ ইউ‌নিট কমা‌ন্ডের সদস‌্য বীরমু‌ক্তি‌যোদ্ধা সর্দার আব‌ুল বাশার, সদর উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংসদ ইউ‌নিট কমা‌ন্ডের সদস‌্য স‌চিব বীরমুক্তিযোদ্ধা সানাউল‌্যা খান, চাঁদপুর চেম্বার অব কমা‌র্সের প‌রিচালক গোপাল সাহা, শহীদ কালা‌মের ছোট ভাই

বিজ্ঞাপন

জা‌হিদুল ইসলাম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা বাসু‌দেব মজুমদার, বাংলা‌দে‌শের ক‌মি‌উনিষ্ট পা‌র্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, বাসদ সমন্বায়ক দিপালী, এড‌ভো‌কেট মাসুদ রানা, মু‌ক্তি‌যোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এড‌ভো‌কেট নাজমুল হুদা প্রমূ্খ।

১৯৭১ সালের এই দিনে (৩রা এপ্রিল) চাঁদপুরের ট্রাক রোডে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতিকালে বোমা তৈ‌রির সময় অসাবধানতাবশত বোমার বিস্ফোরণে কালাম-খালেক-সুশীল-শংকর এ চার বীর ছাত্রনেতা শহীদ হন। শহীদদের স্ম‌রণে বি‌স্ফো‌রিত স্থা‌নে ২০০৫ সা‌লে এক‌টি স্মৃ‌তিস্তম্ভ তৈ‌রি করা হয়।

আলোচনায় অংশ নেয় মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও উপজেলা কমান্ড, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাসদ, শহীদ কালাম-খালেক-সুশিল-শংকর স্মৃতি সংসদ, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ও বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান সংসদের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত