মনিরের বাসা থেকে ৬শ ভরি স্বর্ণ উদ্ধার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২১, ২০২০ | ৩:২৫
Link Copied Successfully!

রাজধানীর মেরুল বাড্ডায় ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালিয়ে ৮ কেজি স্বর্ণ, ১ কোটি ৯ লাখ নগদ টাকা, ১০ দেশের মুদ্রা, ৫টি বিলাসবহুল গাড়ি এবং মাদক-বিদেশি অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

শনিবার (২১ নভেম্বর) অভিযান শেষে মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টের ১১ নম্বর সড়কে গোল্ডেন মনিরের বাসার সামনে ব্রিফিং করে বিস্তারিত জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।  সকালে অভিযানকালীন সময়ে গোল্ডেন মনিরকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করে র‌্যাব।

এর আগে শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা থেকে গোল্ডেন মনিরের বাসা, ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি জায়গায় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু নেতৃত্বে অভিযান শুরু করে র‌্যাব।

বিজ্ঞাপন

লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, মূল অভিযুক্ত মনির হোসেন ওরফে গোল্ডেন মনির মূলত একজন হুন্ডি ব্যবসায়ী, স্বর্ণ চোরাকারবারি এবং ভূমির দালাল। তার একটি অটোকার সিলেকশন আছে, অর্থাৎ একটি গাড়ির শোরুমের সত্বাধিকারী। এছাড়া তার গাউছিয়ায় একটি স্বর্ণের দোকানের সঙ্গে সংশ্লিষ্টতা আছে।

তিনি আরও জানান, তার কাছ থেকে দুইটি বিলাসবহুল অনুমোদনবিহীন বিদেশি গাড়ি উদ্ধার করতে সক্ষম হয়েছি। যার মূল্য প্রায় ৩ কোটি টাকা করে। এছাড়া শোরুম থেকে ৩টি বিলাসবহুল অনুমোদনবিহীন গাড়ি জব্দ করেছি।

তিনি বলেন, গ্রেফতারকৃত গোল্ডেন মনির নব্বই দশকে গাউছিয়ায় একটি কাপড়ের দোকানে সেলসম্যান হিসেবে কাজ করতেন। এরপর ক্রোকারিজের ব্যবসা, লাগেজ ব্যবসা- অর্থাৎ ট্যাক্স ফাঁকি দিয়ে মালামাল দেশে আনতেন। একপর্যায়ে স্বর্ণ চোরাকারবারের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন। বিপুল পরিমাণ স্বর্ণ তিনি বিদেশ থেকে নিয়ে এসেছেন। তার স্বর্ণ চোরাকারবারির রুট ছিল ঢাকা-সিঙ্গাপুর-ভারত। এই সকল দেশ থেকে ট্যাক্স ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ বাংলাদেশে আমদানি করতেন। যার ফলশ্রুতিতে তার নাম হয় গোল্ডেন মনির।

বিজ্ঞাপন

তার ভূমিদস্যু পরিচয় তুলে ধরে লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, স্বর্ণ চোরাকারবারির জন্য তার বিরুদ্ধে ২০০৭ সালে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। গোল্ডেন মনিরের আরেকটি পরিচয় আছে তিনি ভূমিদস্যু। রাজউকের কতিপয় কর্মকর্তার যোগসাজেশে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়েছেন। ঢাকার শহরের ডিআইটি প্রোজেক্ট, বাড্ডা, নিকুঞ্জ, উত্তরা এবং কেরানিগঞ্জে তার ২০০’ র বেশি প্লট আছে বলে আমরা জানত পেরেছি। ইতিমধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ৩০টি প্লট রয়েছে বলে স্বীকার করেছে। তার মোট সম্পদের পরিমাণ এক হাজার ৫০ কোটি টাকার ঊর্ধ্বে। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে আরও বেশি কিছু অভিযোগ পেয়েছি।

তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত করার জন্য র‌্যাব দুদক, বিঅ্যাপটি, সিআইডি এবং এনবিআরকে অনুরোধ জানাবে। এখন ফৌজদারি অপরাধ অনুমোদনেবিহীন বিদেশি মুদ্রা রাখার কারণে বাড্ডা থানায় র‌্যাব মামলা করবে। এছাড়া মাদক ও অস্ত্র আইনেও র‌্যাব মামলা করবে বলে জানান তিনি।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা