
জুম্মাতুল বিদা উপলক্ষে হাজীগঞ্জে মুসল্লীদের জন্য ভাসমান অযুর পানির ব্যবস্থা


পবিত্র জুম্মাতুল বিদা উপলক্ষে হাজীগঞ্জে মুসল্লীদের সুবিধার্থে ভাসমান অযুর পানির ব্যবস্থা করেছে রোটায়াক্ট ক্লাব অফ ডাকাতিয়া হাজীগঞ্জ।
শুক্রবার (২০ মার্চ) জুম্মার নামাজের পূর্বে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের প্রাঙ্গণে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
মসজিদ প্রাঙ্গণে বাসমান (বহনযোগ্য) পানির ব্যবস্থা করে মুসল্লীদের নির্বিঘ্নে অযু সম্পন্ন করার সুযোগ করে দেন।


এ সময় রোটায়াক্ট ক্লাবের সদস্যরা জানান, ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতা থেকে তারা এমন উদ্যোগ গ্রহণ করেছেন। ভবিষ্যতেও মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লীরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ ধর্মীয় অনুশীলনকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলে।
উল্লেখ্য, রোটায়াক্ট ক্লাব অফ ডাকাতিয়া হাজীগঞ্জ নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।








