
হাজীগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ৩শ পরিবার
Link Copied Successfully!


প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে চাঁদপুর -৫ আসনে সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের নির্শেদনায় হাজীগঞ্জ উপজেলা ৩শ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ বিতরন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ।
মঙ্গলবার(১৭ মার্চ) সকালে হাজীগঞ্জ উপজেলা ই সেন্টারে আনুষ্ঠানিক ভাবে এ অর্থ বিতরন করা হয়।
এসময় বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারিসহ হাজীগঞ্জ উপজেলা পৌর বিএনপি যুবদল ও তার অংগ সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দের। এ ছাড়াও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।


প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে পাওয়া এ অর্থ যথাসময়ে অসহায় পরিবারের মধ্যে পৌঁছে দেয়ায সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইঞ্জি: মমিনুল হক এমপি।








