ইব্রাহিমপুরে ৯০০ অসহায় পরিবারের মাঝে বিএনপি নেতা বাদশা মিয়ার ঈদ উপহার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৭, ২০২৬ | ৯:৪৪
Link Copied Successfully!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নে ৯০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজসেবক মোঃ বাদশা মিয়ার উদ্যোগে এই মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) ইব্রাহিমপুর ইউনিয়নের টেকের বাজার এলাকায় ৯টি ওয়ার্ডের সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সেমাই, চিনি, পোলাও চালসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। এতে ঈদকে সামনে রেখে অসহায় মানুষের মাঝে আনন্দের ছোঁয়া ছড়িয়ে পড়ে।

জানা যায়, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এমপির নির্দেশনায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় মোঃ বাদশা মিয়া বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি আরও বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে ধনী-দরিদ্রের বৈষম্য অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতার চর্চা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ