হাজীগঞ্জে কুরিয়ার সার্ভিস থেকে সাড়ে ১৯ কেজি গাঁজা উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ৯, ২০২৬ | ৪:১৫
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে একটি কুরিয়ার সার্ভিসের পার্সেল থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৮ মার্চ) রাতে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় অবস্থিত এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড কুরিয়ার সার্ভিসের অফিসে একটি পার্সেলের ভেতরে বিপুল পরিমাণ মাদক থাকার খনর পায় হাজীগঞ্জ থানা পুলিশ।

খবর পেয়ে পুলিশ কর্মকর্তা সৌরভ হাদী ও এসআই (নিঃ) নূরমোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। কুরিয়ার কর্তৃপক্ষ তাদের কাছে একটি বাদামি রঙের DHL লেখা বক্স দেখান। পরে পুলিশ পার্সেলটি খুলে ভেতর থেকে ৯টি প্যাকেট গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ১৯ কেজি ৫০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা।

বিজ্ঞাপন

এ সময় পার্সেলের ভেতর থেকে আরও কিছু সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল—২ পাতা ‘Oral Fresh Brush’ (প্রতিটিতে ১২টি করে ব্রাশ), ২ বোতল ফুড কেয়ার ওটস, ১২টি কিচেন ক্লিনার, একটি কার্বন কপি বুকিং মেমো এবং ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ এর একটি ক্যাশ মেমো।

কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, রোববার দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে এক অজ্ঞাত ব্যক্তি ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ, হাজীগঞ্জ’ নাম ব্যবহার করে পার্সেলটি বুকিং করেন। পার্সেলটির প্রাপক হিসেবে লেখা ছিল ‘পাখি স্টোর, বরিশাল’। বুকিং বাবদ ৩৫০ টাকা দিয়ে তিনি চলে যান। পরে রাতে পার্সেলটি গাড়িতে তোলার সময় ভেতরে অবৈধ কিছু থাকতে পারে বলে সন্দেহ হলে তারা থানায় খবর দেন।

পরে পুলিশ পার্সেলটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।মামলাটি তদন্ত করছেন হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) নূর মোহাম্মদ।

বিজ্ঞাপন

হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জব্বার বলেন, মাদক উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত