কচুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাফি, বিচারের দাবিতে সড়ক অবরোধ

নাছির উদ্দীন
আপডেটঃ মার্চ ৫, ২০২৬ | ৬:২৪
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার ছাত্রদল নেতা রাফি পাটোয়ারীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। তার মৃত্যুর বিচার ও আল আরাফাহ পরিবহনের বাস চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় এলাকাবাসী এবং ৩নং বিতারা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৫ই মার্চ) দুপুরে কচুয়া–সাচার-গৌরিপুর সড়কের বাতাপুকুুরিয়া এলাকায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় ক্ষুব্ধ জনতা আল আরাফাহ পরিবহনের কয়েকটি বাসও আটকে দেয়।

বিক্ষোভকারীরা রাফি পাটোয়ারীর মৃত্যুকে হত্যাকাণ্ড উল্লেখ করে দ্রুত বিচার এবং দুর্ঘটনার জন্য দায়ী পরিবহণ বন্ধের দাবি জানান।

বিজ্ঞাপন

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন। পরে উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন মিয়া আন্দোলনকারীদের দাবি শিক্ষামন্ত্রী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দিলে এলাকাবাসী সাময়িকভাবে সড়ক অবরোধ প্রত্যাহার করেন। তবে তারা ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা-কচুয়া-রামগঞ্জ রুটে আল আরাফাহ বাস চলাচল বন্ধ ও ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ জনতা ও ছাত্রদল নেতাকর্মীরা।

এর আগে বুধবার বিকেলে রাফি পাটোয়ারী ঢাকা থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি কচুয়ার মাঝিগাছা গ্রামের উদ্দেশ্যে ফিরছিলেন। পথে কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ এলাকার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আল আরাফাহ পরিবহনের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন রাফি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত