পুরানবাজারে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের দোল উৎসবের শতবর্ষ পূর্তি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৬ | ১০:১৫
Link Copied Successfully!

চাঁদপুর শহরের পুরানবাজারে অবস্থিত শ্রীশ্রী রামঠাকুর দোল মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের দোল উৎসবের ১০০তম জয়ন্তী উৎসবের শুভ উদ্বোধন হয়েছে। ২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে ৫ দিনব্যাপী এই উৎসবের শুভ উদ্বোধন করা হয়।

পুরানবাজারের বাতাসা পট্টি অবস্থিত শ্রীশ্রী রামঠাকুর দোল মন্দির প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে পুরানবাজার এবং নতুন বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর শত কন্ঠে গীতা পাঠ, সন্ধ্যায় সত্যনারায়ণ পূজা, রাতে ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শত প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়।

এসময় জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার, শ্রীশ্রী রামঠাকুর দোল মন্দির কমিটির সভাপতি পরেশ মালাকার, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহাসহ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সদর ও পৌর পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এদিকে সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবের শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। উৎসবকে ঘিরে ভক্ত-অনুরাগীদের মাঝে বিশেষ উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা গেছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে এই উৎসব ভক্তদের মিলনমেলায় পরিণত হয়েছে। উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণ রঙিন আলোকসজ্জা ও শোভামণ্ডিত সাজে সজ্জিত করা হয়েছে।

৫ দিনব্যাপী এই উৎসবের নানা কর্মসূচি মধ্যে রয়েছে, ১ মার্চ রবিবার বিকেলে বেদবাণী পাঠ, শ্রীশ্রী ঠাকুর প্রসঙ্গ আলোচনা, গঙ্গা আহ্বান এবং নামযজ্ঞের শুরু। একই সঙ্গে অনুষ্ঠিত হবে সত্যনারায়ণ সেবা।

২ মার্চ সোমবার অহোরাত্র নামযজ্ঞ, মধ্যাহ্নে শ্রীশ্রী কৈবল্যনাথের পূজা, ভোগ আরতি এবং সন্ধ্যায় বহ্নি উৎসব ও সত্যনারায়ণ সেবা অনুষ্ঠিত হবে। ৩ মার্চ মঙ্গলবার মধ্যাহ্নে পূজা, ভোগ আরতি ও মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় সত্যনারায়ণ সেবার আয়োজন রাখা হবে। ৪ মার্চ বুধবার প্রাতে নামযজ্ঞ সমাপনীর মধ্য দিয়ে উৎসবের এ মহোৎসবের সমাপ্তি ঘটবে।

বিজ্ঞাপন

শ্রীশ্রী রামঠাকুর দোল মন্দির কমিটির সভাপতি পরেশ মালাকার ও সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা জানান,শতবর্ষ পূর্তির এই আয়োজনকে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বসন্তের এই পবিত্র দোলযাত্রা উৎসবে সকল ভক্তবৃন্দকে পরিবার-পরিজনসহ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ