কচুয়ায় স্কুলে শিশু শিক্ষার্থী অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষকসহ নয় শিক্ষককে শাস্তি প্রদান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৯, ২০২৬ | ৩:২০
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ময়লার স্তুপে দপ্তরী দেয়া আগুন ও শিক্ষকদের গাফলতিতে অগ্নিদগ্ধ হয়ে শিশু শিক্ষার্থী সামিয়া আক্তারের মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষকসহ নয় সহকারী শিক্ষকের দায়িত্ব অবহেলায় শাস্তি প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোছাদ্দেক হোসেন।

তিনি জানান, ঘটনার পর বিভাগীয় মামলা হয়। ওই মামলায় সম্প্রতি প্রধান শিক্ষক মাসুক হাসানকে তিন বছরের জন্য একটি ইনক্রিমেন্ট স্থগিত এবং সহকারী শিক্ষকদের শাস্তিমুলক বদলি ও এক বছরের জন্য একটি বেতন স্কেলের ধাপ নিচে নামানো হয়েছে। শাস্তি পাওয়া শিক্ষকরা হলেন ফারুক হোসেন, জসিম উদ্দিন, সাহিদা আক্তার, সুমি আক্তার, রোকেয়া আক্তার, কাজী শাকিরীন, ফয়জুন নেছা ও ফাতেমা আক্তার।

এমন দায়িত্বহীনতা এড়াতে জেলার ১১৫৬টি প্রাথমিক বিদ্যালয়ে সর্তকর্তামূলক চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

গেল বছরের ২১ জানুয়ারি স্কুল মাঠের দক্ষিণ পাশে ময়লার স্তুপে দপ্তরী সুমন মজুমদার আগুন ধরিয়ে দেয়। স্কুল ছুটির পর বড় বোনের জন্য অপেক্ষা করতে গিয়ে শিশুশ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার আগুনে দগ্ধ হয়। ৫ দিন পর ২৬ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত