নির্বাচনকে কেন্দ্র করে যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রম

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৬ | ১০:১৫
Link Copied Successfully!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর জেলা ইউনিটের উদ্যোগে একটি জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা দল গঠন করা হয়েছে। আহত ব্যক্তিদের দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদান এবং প্রয়োজন সাপেক্ষে হাসপাতালে প্রেরণের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

International Committee of the Red Cross (ICRC)-এর সহযোগিতায় Other Situation of Violence (OSV) কার্যক্রমের আওতায় গঠিত এই দলটি মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিয়ে আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান এবং অবস্থা গুরুতর হলে দ্রুত হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করছে দলটি।

নির্বাচন চলাকালীন সহিংস পরিস্থিতিতে মোট ৭ জন আহত ব্যক্তিকে জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। এদের মধ্যে ৪ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছেন। এছাড়া আহত ২ জন নারীকে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুব রেড ক্রিসেন্টে চাঁদপুর জেলা ইউনিটের যুব প্রধান ওমর বিন ইউসুফ চৌধুরী। জরুরি প্রাথমিক চিকিৎসা দলের দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন ফয়সাল শেখ (উপ যুব প্রধান-১)। কার্যক্রমে যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের মোট ৮ জন যুব সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

মানবিক সহায়তা ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিট সর্বদা জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে