চাঁদপুরের ৪ টিতে বিএনপি, ১টিতে বিএনপির স্বতন্ত্র

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১২, ২০২৬ | ১১:৪৬
Link Copied Successfully!

চাঁদপুরের ৫টি সংসদীয় আসনের মধ্যে চাঁদপুর-১ (কচুয়া), চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ), চাঁদপুর-৩ (সদর-হাইমচর) ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে জয়লাভ করেছে বিএনপি। আর চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনে চিংড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন।

বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত জেলা ও উপজেলা রিটার্নিং অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

বেসরকারি ফলাফলে জানা গেছে, চাঁদপুর-১ কচুয়া আসনে মোট কেন্দ্র-১১০ প্রাপ্ত কেন্দ্রে আনম এহসানুল হক মিলন ধানের শীষ প্রতীকে ১৩৩১৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে-ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে আবু নছর মোহাম্মদ মকবুল আহমদ পেয়েছেন ৬৭০৭৭। ভোটের ব্যবধান : ৬৬, ০৮৫।

বিজ্ঞাপন

চাঁদপুর-২ মতলব উত্তর-দক্ষিণ আসনে বিএনপির প্রার্থী ড. জালাল উদ্দীন বিপুল ভোটে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির প্রার্থী বিল্লাল হোসেন।

চাঁদপুর-৩ সদর-হাইমচর আসনে বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াতে-ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শাহজাহান মিয়া।

চাঁদপুর -৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী এমএ হান্নান পেয়েছেন ৭৩ ৪৬৬ ভোট। তিনি ৫ হাজার ৫শ ৭৩ ভোটে বিজয়ী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক পেয়েছেন ৬৭,৮৯৩ ভোট।

বিজ্ঞাপন

চাঁদপুর -৫ হাজীগঞ্জ শাহরাস্তি আসনে ভোট কেন্দ্র -১৫৮। ধানের শীষের প্রার্থী মমিনুল হক ১৮১৯১১ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির প্রার্থী ড. নেয়ামুল বশির ছাতা প্রতীকের প্রার্থী পেয়েছেন (১১ দলীয় জোট) ৭১৮৫০ ভোট। এই আসনে ধানের শীষ মোঃ মমিনুল হক ১১০০৬১ ভোটে জয় লাভ করেন।

রাতে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার জানান, জেলার ৫ টি আসনে ১২ লাখ ২১ হাজার ৬শ৭৩ ভোট প্রয়োগ করেন। যার শতকরা ৫৩.০৫ ভাগ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে