
সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বিকালে
Link Copied Successfully!


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবে বিএনপি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে জানানো হয়, বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দলটির স্থায়ী কমিটি সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।










