
হাজীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৭ প্রতিষ্ঠানে ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা
Link Copied Successfully!


চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা ভোক্তা অধিকার অধিদপ্তর ও যৌথ বাহিনী অভিযানের ৭ টি প্রতিষ্ঠান কে ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে হাসপাতালগুলোতে নোংরা পরিবেশ, পরীক্ষা-নিরীক্ষায় মূল্য বেশি, হোটেলগুলোতে মেয়াদোত্তীর্ন পণ্য ও নোংরা পরিবেশে দায়ে এই অভিযান চালানো হয়।
অভিযানে হাজী সুইটমিটকে ৫০ হাজার, হাজীগঞ্জ জেনারেল হাসপাতাল কে ১০ হাজার, হাজীগঞ্জ খাওয়া দাওয়া হোটেল কে ৩০ হাজার, নবাবী রেস্টুরেন্ট কে ১৫ হাজার, দেশ ফার্মেসী কে ৫ হাজার টাকা সহ ৭ টি প্রতিষ্ঠান কে মোট ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান। তিনি জানান, জেলায় প্রতিনিয়ত ভোক্তাদের স্বার্থ রক্ষার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।








