প্রার্থিতা ফিরে পেলেন চাঁদপুর-২ আসনে জামায়াত প্রার্থী আব্দুল মোবিন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১১, ২০২৬ | ২:৫২
Link Copied Successfully!

চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ আবদুল মোবিন আপিল শুনানিতে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।

রবিবার(১১ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত শুনানিতে তার আপিল করা আবেদন মঞ্জুর করেন নির্বাচন কমিশন। এ সময় কমিশন তার দাখিলকৃত মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে।

এর আগে হলফনামায় স্বাক্ষর-সংক্রান্ত ত্রুটির কারণে যাচাই-বাছাইয়ে তার মনোনয়ন বাতিল করা হয়েছিল। পরে তিনি প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য নির্বাচন কমিশনে আপিল করেন।

বিজ্ঞাপন

আপিলে প্রার্থিতা বৈধ ঘোষণার পর ১১ জানুয়ারী সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে ডা. মোহাম্মদ আবদুল মোবিন লিখেন, “আলহামদুলিল্লাহ, চাঁদপুর-২ জামায়াতের নমিনেশন আপিল শুনানিতে ডাক্তার মোহাম্মদ আবদুল মোবিন এর নমিনেশন বৈধ ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, মতলবের সর্বস্তরের জনগণের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। লড়াই হবে ইনসাফ প্রতিষ্ঠার।”

এই ঘোষণার পর চাঁদপুর-২ আসনের জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নেতাকর্মীরা বলছেন, আপিলের রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

ডা. মোহাম্মদ আব্দুল মোবিন বলেন, আমার হলফনামায় একটা স্বাক্ষর বাদ পড়েছিলে। এজন্য জেলাতে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে মনোনয়নপত্র বৈধতা চেয়ে আপিল করলে ১১ জানুয়ারি (রবিবার) সকাল ১০ টায় আমার মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

ডা. মোহাম্মদ আব্দুল মোবিনের প্রার্থিতা বৈধ হওয়ায় চাঁদপুর-২ আসনের নির্বাচনী মাঠে নতুন মাত্রা যুক্ত হয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ