হাজীগঞ্জ বাগে জান্নাত মহিলা মাদ্রাসা ও ওবাইদীয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সবক প্রদান ও অভিভাবক সমাবেশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১০, ২০২৬ | ৬:০৪
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ বাগে জান্নাত মহিলা মাদ্রাসা ও ওবাইদীয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের হিফজ বিভাগের ছাত্র-ছাত্রীদের সবক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১ টা থেকে ২ টায় পর্যন্ত একটানা মাদ্রাসা হল রুমে হিফজ সম্পূর্ণের ওড়না প্রদান, সবক ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব ওবায়দুল হক। বক্তব্য রাখেন কুমিল্লা বড়ুয়া উম্মেহাতুল মু মিনিন মহিলা মাদ্রাসা রেঃ মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা নুরুল্লা। আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সানি মুহাদেশ হযরত মাওলানা শহীদুল্লাহ কাউসার, হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী মোহাম্মদ মোরশেদুল আলম সহ আরো অনেক ওলামায়ে কেরামগণ।

মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ মনিরুজ্জামান ওবায়দীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন অত্র মাদ্রাসার ছাত্র মো. সালমান ফার্সি, ইসলামী সংগীত পরিবেশন করেন মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্রী মোছা. সিনতিহা আক্তার, যৌথভাবে গজল পরিবেশন করেন, কাউসার আহমেদ, ওসমান হোসেন, সৌরভ হোসেন, সাইফুল আল সাদি, সালমান ফার্সি।

বিজ্ঞাপন

এছাড়াও কুরআন তেলাওয়াত, ইসলামী সংগীত কবিতা আবৃত্তি, বাংলা ও ইংরেজিতে বক্তব্য প্রদান, প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। হিফজ সম্পন্নকারী ছাত্রীর মোসাম্মদ মারুফা আক্তার কে হিজাব প্রদান করেন তার সুযোগ্য পিতা।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হাজীগঞ্জ বাগে জান্নাত মহিলা মাদ্রাসা ও ওবাইদীয়া হাফেজিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ওবায়দুল হক। সবক প্রধান নাজেরার, সৌরভ হোসেন, ওমর হোসেন, সিদরাতুল মুনতাহা, রাইসা আলম, মরিয়ম। সবক প্রধান সিনতাহা আক্তার, মারিয়া জাহান।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার মুহতামিম, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত সম্মানিত ওলামায়ে কেরাম ও মেহমান বৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকা মন্ডলী এবং ছাত্রছাত্রী বৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী