
রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসার অফিস সহায়কের বিদায় সংবর্ধনা


হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসার অফিস সহায়ক মোঃ ইছাহক মিজি চাকরি জীবনের অবসরজনিত বিদায় মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সাবেক কয়েক জন শিক্ষার্থীদের আয়োজনে নগদ অর্থ, সংবর্ধনা ক্রেস্ট, পোশাক, জায়নামাজ, মেসওয়াক, তাসবিহ, প্রদান করেন।
উপস্থিত ছিলেন রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আনিছুর রহমান, আরবী প্রভাষক মাওলানা গাজী মোঃ নোমান হোসাইন। অনুষ্ঠান আয়োজন কারীদের মধ্যে ছিলেন ১৯৯৬ সালের দাখিল ব্যাচ সাংবাদিক আলমগীর কবির, ২০০৬ সালের দাখিল ব্যাচ মোঃ ইমাম হোসেন, মোঃ নজরুল ইসলাম বিপ্লব পাটোয়ারী, ২০০৮ সালের দাখিল ব্যাচ মোঃ সালেহ আহমেদ , ২০১০ সালের দাখিল ব্যাচ আমেরিকা প্রবাসী আইয়ুব আলী মাহফুজ, মোঃ সাইফুল ইসলাম পাটোয়ারী ২০১১ সালের দাখিল ব্যাচ মোঃ আল আমিন বেপারী, । অনুষ্ঠানে উপস্থাপনা করেন মাদ্রাসার আরবি শিক্ষক মাওলানা মোঃ আবু বকর ছিদ্দিক ও শিক্ষক মোঃ হাসিম বকাউল।


অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ : মোঃ ইছহাক মিজি ১লা মার্চ ১৯৮৩ সাল থেকে অফিস সহায়ক হিসেবে যোগদান করে ৩১ শে ডিসেম্বর ২০২৫ সালের বুধবর সুনামের সহিত ৪২ বছর ১০ মাস চাকরি জীবনের অবসরে যান।








