চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন রিভিউ’র দাবিতে দুই প্রার্থীর ঐক্যের ডাক

সুমন আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ১৬, ২০২৫ | ৭:১৩
Link Copied Successfully!

চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন নিয়ে অসন্তোষ প্রকাশ করে মনোনয়ন পরিবর্তনের দাবিতে এক মঞ্চে ঐক্যের ডাক দিয়েছেন দলটির মনোনয়ন বঞ্চিত দুই হেভিওয়েট নেতা। তারা হলেন কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য প্রফেসর ডা. মাহবুব আহমেদ শামীম এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী পুত্র তানভীর হুদা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মুক্তিযোদ্ধা ও ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত কুরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ দাবি তুলে ধরা হয়।

সমাবেশ থেকে বক্তারা অভিযোগ করেন, দলের হাইকমান্ডের কাছে ভুল ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে চাঁদপুর-২ আসনে একজন বিতর্কিত ব্যক্তিকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্ত ডক্টর জালাল উদ্দিনকে অযোগ্য আখ্যায়িত করে তারা বলেন, যদি মনোনয়ন রিভিউ করে পরিবর্তন না আনা হয়, তাহলে এ আসনে ধানের শীষ বিজয়ী করা অসম্ভব হয়ে পড়বে।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ভুল তথ্যের ভিত্তিতে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তাকে আপনারা চেনেন। তিনি ২০০১ সালে নৌকা মার্কার পক্ষে ভোট চেয়েছেন। পরবর্তীতে ধানের শীর্ষের বিরুদ্ধে আম-আনারশ মার্কা নিয়ে নির্বাচন করেছেন।

বিগত সময়ে কোনো আন্দোলন-সংগ্রামে তাকে দেখা যায়নি। সুখে-দুঃখে মানুষের পাশে ছিলেন না। তার ন্যূনতম জনপ্রিয়তাও নেই।

মনোনয়ন রিভিউয়ের জোরালো দাবি জানিয়ে বক্তারা বলেন, আমরা ধানের শীষকে ভালোবাসি। যোগ্য প্রার্থী পেলে এই আসন বিএনপিকে উপহার দেওয়া সম্ভব। মতলবের মানুষের চাওয়া, আশা ও স্পন্দন বুঝে প্রার্থী দিতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের বাকস্বাধীনতা ও গণতন্ত্র উপহার দিয়েছেন। যোগ্য ব্যক্তিকে ধানের শীষ না দেওয়া হলে মতলবের মানুষই তাদের মতো করে মনোনয়ন ঠিক করে দেবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ড্যাবের সহসভাপতি প্রফেসর ডা. মাহবুব আহমেদ শামীম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

এখলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালীর সভাপতিত্বে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন প্রধান ও যুবদল নেতা সোহরাব প্রধানের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) আহ্বায়ক শাহজাহান সরদার, সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা জাকির, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাড. এসএম মফিজুল ইসলাম সরকার, জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, ফরাজিকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদল নেতা জহির উদ্দিন খানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় উপস্থিত নেতাকর্মীদের হাতে মনোনয়ন বিবেচনার রিভিউ সংবলিত ফটো কার্ড দেখা যায়, যা পুরো অনুষ্ঠানে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ