বেরনাইয়া ব্লাড ব্যাংক-এর উদ্যোগে ফ্রি ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৯, ২০২৫ | ৮:৩৫
Link Copied Successfully!

কুমিল্লার লাকসাম উপজেলার নুরুল আমিন মজুমদার ডিগ্রি কলেজে মানবসেবামূলক কাজের অংশ হিসেবে ২ শতাধিক মানুষের ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

“মানবতার টানে, জীবনের সন্ধানে” স্লোগানকে সামনে রেখে গেলো রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এই আয়োজন পরিচালনা করে সামাজিক সংগঠন বেরনাইয়া ব্লাড ব্যাংক।

ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা বিনা খরচে রক্তের গ্রুপ নির্ণয় করান।

বিজ্ঞাপন

পাশাপাশি নতুন রক্তদাতাদের নিবন্ধন নেওয়া হয় এবং রক্তদানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব নিয়ে সচেতনতা কার্যক্রম চালানো হয়।

আয়োজকদের মতে, নিয়মিত এ ধরনের উদ্যোগ তরুণ সমাজে রক্তদানের ইতিবাচক মনোভাব তৈরি করতে সহায়তা করবে।

দিনব্যাপী কর্মসূচিতে প্রায় ২০০ জন রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নুরুল আমিন মজুমদার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ড. মাহবুবুর আলম খন্দকার, কলেজের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থী মো. আবু সালেহ।

এছাড়াও উপস্থিত ছিলেন, বেরনাইয়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রাকিব নূর, প্রতিষ্ঠাতা-পরিচালক মেহেদী হাসান ও তোফায়েল হোসেন, সদস্য টিটু চন্দ্র দাস, মো. মুস্তাফিজুর রহমান, মো. সবুজসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ