হাজীগঞ্জে সাংবাদিক নয়নের বাবা মুসলিম খাঁনের দাফন সম্পন্ন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৬, ২০২৫ | ৫:৩৩
Link Copied Successfully!

হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিমের বাবা প্রবীণ রাজনীতিবীদ মো. মুসলিম খাঁনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে দ্বিতীয় জানাযা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে তিনি শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হৃদরোগ জনিত কারণে হাজীগঞ্জ বাজারস্থ একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

মরহুম মো. মুসলিম খাঁন হাজীগঞ্জ পৌরসভাধীন ৬নং ওয়ার্ড মকিমবাদ এলাকার সর্দার বাড়ির মৃত আবুল কালাম কালা মিয়ার ছেলে। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রথম জানাযা হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ এবং দ্বিতীয় জানাযা মকিমাবাদ সর্দার বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

এদিকে মো. মুসলিম খাঁনের মৃত্যুতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান, চাঁদপুর- ৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসেন বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জি. মমিনুল হক, হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মান্নান বাচ্চু, আসম মাহবুব-উল আলম লিপন, জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী।

বিজ্ঞাপন

এছাড়া শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল বাসার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী, মনির খাঁন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাবেক সভাপতি হাসান মাহমুদ’সহ বিভিন্ন আইনজীবী, রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি