রাজধানীতে আবারও ভূমিকম্প

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২২, ২০২৫ | ৬:৪৩
Link Copied Successfully!

রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৩ দশমিক ৭।

গত ৩৬ ঘণ্টার কম সময়ে এ নিয়ে দেশে তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হলো।

জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী থেকে ৩ মাইল দূরে। এর গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৬ দশমিক ২ মাইল।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৯ মিনিটে প্রথম দফায় ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। বাংলাদেশ ও ভারত দুই দেশেই অনুভূত হয়েছে।

ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে সরকার জানায়, এখন পর্যন্ত পাঁচটি জেলা—ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মাগুরা—থেকে ক্ষয়ক্ষতির প্রাথমিক চিত্র পাওয়া গেছে। ঢাকায় ৪ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছে। নারায়নগঞ্জে ১ জন নিহত এবং ১৮ জন আহত হয়। নরসিংদিতে নিহত ৫ জনসহ আহত হয়েছে ১১০ জন। গাজীপুরে আহতের সংখ্যা ২৫২ এবং মাগুরায় আহত হয়েছে ২২ জন। মোট হিসাব অনুযায়ী এ পর্যন্ত ১০ জনের মৃত্যু ও ৪৬১ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

প্রথম দফার ভূমিকম্পের একদিন পরই আজ সকাল ১০টা ৩৬ মিনিটে আরেকবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত