বিশ্বজুড়ে করোনা রোগীর সংখ্যা ৫০ লাখ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ২১, ২০২০ | ১১:০৮
Link Copied Successfully!

বিশ্বজুড়ে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা ও মৃত্যু প্রতিদিনই বাড়ছে। এর মধ্যে মৃত্যুর হার একটু কমতির দিকে মনে হলেও সংক্রমণের হার কোনোভাবেই কমছে না। বরং, দিনে দিনে তা বাড়তির দিকে। এরই মধ্যে গতকাল বুধবার বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। মৃত্যু ছাড়িয়েছে সোয়া ৩ লাখ।

চীনের উহানে গত ৩১ ডিসেম্বর মানুষের অজ্ঞাত কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি শনাক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সে হিসাবে সংক্রমণ ছড়ানোর ১৪২ দিনে বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ছাড়াল।

করোনা মহামারির সার্বক্ষণিক তথ্য প্রকাশ করছে ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো। এই ওয়েবসাইটের তথ্যমতে, গতকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা পর্যন্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ৪০ হাজার ছাড়ায়। সংক্রমণ ছড়িয়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। ওই সময় পর্যন্ত এই মহামারিতে মৃত্যু ৩ লাখ ২৬ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১৯ লাখ ৯০ হাজার রোগী।

বিজ্ঞাপন

করোনা মহামারির বিস্তারের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার শনাক্তের তারিখের ৬৭ দিনের মাথায়, গত ৬ মার্চ বিশ্বজুড়ে করোনার সংক্রমণ শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ছাড়ায়। এর ২০ দিনের মাথায় রোগীর সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যায়। তার আট দিন পর, গত ২ এপ্রিল সংক্রমিত রোগী ১০ লাখ হয়ে যায়। ১৫ এপ্রিল, অর্থাৎ ১৪ দিনের মাথায় রোগীর সংখ্যা ২০ লাখ ছাড়ায়। ২১ এপ্রিল রোগী ২৫ লাখ হয়। তার ঠিক ৩০ দিনের মাথায়, গতকাল ২০ মে রোগীর সংখ্যা ৫০ লাখ হলো।

বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যু কিছুটা কমবেশি হলেও সংক্রমিত রোগী শনাক্তের হার কমছে না। এটি বিবেচনায় নিয়েই বিশেষজ্ঞরা বলছেন, করোনা মহামারি নিয়ন্ত্রণে আসার জোরালো আভাস এখনো পাওয়া যাচ্ছে না। দৈনিক সংক্রমিত রোগী শনাক্তের হার বিশ্লেষণ করলে দেখা যায়, ১২ মে থেকে এই সংখ্যা ৮০ হাজার থেকে ৯০ হাজারের ঘরে। এর মধ্যে ১৫ মে দৈনিক রোগী শনাক্তের সংখ্যা প্রায় লাখ ছুঁয়ে যায়। ওই দিন শনাক্ত হয়েছিলেন ৯৯ হাজার ৪০১ জন। অবশ্য এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছেন গত ২৪ এপ্রিল, ১ লাখ ১ হাজার ৮৮৪ জন।

অঞ্চল হিসেবে করোনার রোগী সবচেয়ে বেশি রয়েছে ইউরোপে। এই অঞ্চলে গতকাল পর্যন্ত ১৮ লাখ ২৫ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন প্রায় ১ লাখ ৬৫ হাজার। এই অঞ্চলে সবচেয়ে বেশি রোগী এখন রাশিয়ায়। দেশটিতে রোগীর সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা এএফপি জানায়, রাশিয়ায় গতকাল রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ৭৬৪ জন। মারা গেছেন ১৩৫ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যু ৩ হাজার ছুঁই ছুঁই। তবে ইউরোপের অন্য দেশগুলোয় সংক্রমণ ও মৃত্যু কমে আসছে ধারাবাহিকভাবেই।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব