বিএনপির মনোনয়ন রিভিউর দাবীতে মতলব-পেন্নাই সড়ক অবরোধ, তিন ঘন্টা যানচলাচল বন্ধ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২১, ২০২৫ | ৮:৩১
Link Copied Successfully!

চাঁদপুর-২ (মতলব উত্তর- দক্ষিণ) নির্বাচনী আসনে বিএনপির মনোনয়ন রিভিউর দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস শুক্কুর পাটোয়ারীর সমর্থকরা।

শুক্রবার(২১ নভেম্বর) বিকালে নারায়নপুর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি নিয়ে মতলব-পেন্নাই সড়ক অবরোধ করে রাখে তারা। পরে সন্ধ্যা ৬ টার পর অবরোধ তুলে নেয় বিএনপি বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

মতলব বিএনপির একাংশের নেতাকর্মীরা মতলব-পেন্নাই সড়কের আশ্বিনপুর মোড়ে অবস্থান নেয়। এসময় ঢাকামুখী ও চাঁদপুরমুখী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন।

বিজ্ঞাপন

অবরোধ করে বিএনপি নেতারা দাবী তোলেন, অতিদ্রুত এই আসনে বিএনপির মনোনয়ন পুন বিবেচনা করতে হবে। তা না হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

তারা বলেন, এম এ শুক্কুর পাটোয়ারী ছাত্রদল থেকে উঠে আসা বিএনপির তৃণমূল কর্মীদের নেতা। এই ত্যাগী নেতাকে মনোনয়ন না দিলে বিএনপির পরাজয় হবে বলেও মন্তব্য করেন তারা।

সড়ক অবরোধ ওবিক্ষোভ মিছিলে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ