মতলবের বাকরা গ্রামে গাছ ফেলে বসত ঘর ভেঙে ফেলার অভিযোগ 

মাহফুজ মল্লিক
আপডেটঃ নভেম্বর ১৭, ২০২৫ | ১০:১৬
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার পশ্চিম বাকরা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গাছ কেটে টিনের ঘর ভেঙে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘর ভাঙ্গার বিষয়ে মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী জাফর খান।

অভিযোগ থেকে জানা যায়, উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের পশ্চিম বাকরা গ্রামের খান বাড়ির মৃত কলমন্তর খানের ছেলে জাফর খান তার পৈত্রিক সূত্রে পাওয়া ভূমিতে ঘটনার কয়েকদিন আগে একটি টিনের ঘর নির্মাণ করেন। ওই টিনের ঘরটি কৌশলে ভেঙে ফেলার জন্য গত ১১ নভেম্বর রাতে একই বাড়ির মৃত সিরাজ খানের ছেলে আলমগীর খান গং’রা গাছ কেটে ওই ঘরের উপর ফেললে ঘরটি সম্পূর্ণ দুমড়ে মুচরে যায়। গাছ কেটে ঘর ভাঙ্গার বিষয়ে জাফর খান বাড়ির কয়েকজনকে সাথে নিয়ে ঘটনার পরদিন (১২ নভেম্বর) আলমগীর খানসহ তাদের ভাইদের জিজ্ঞাসা করতে গেলে তারা অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে এবং লাঠি নিয়ে মারধর করতে উদ্যত হয়।

স্থানীয়রা জানান, জাফর খান এর সাথে আলমগীর খান গংদের জমি নিয়ে বিরোধ বহু পুরনো। এই নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশি বৈঠক হলেও কোন সমাধান হয়নি।

বিজ্ঞাপন

এ বিষয়ে ভুক্তভোগী জাফর খান বলেন, ২৩৬ নং পশ্চিম বাকরা মৌজার ৫০১ খতিয়ানের ১৩২১ দাগে ১৩ শতাংশ ভূমি পৈত্রিকভাবে আমি ভোগদখলে আছি। সাম্প্রতিক সময়ে ওই জায়গায় একটি টিনের ঘর নির্মাণ করি। কিন্তু তারা রাতের আঁধারে গাছ ফেলে আমার ঘরটি সম্পূর্ণরূপে ভেঙে ফেলে এবং ঘরের চালা পুকুরে ফেলে দেয়।

গাছ কেটে ঘর ভেঙে ফেলার বিষয়ে সরেজমিনে আলমগীর খান গংদের সাথে কথা বলতে গিয়ে তাদের বাড়িতে পাওয়া যায়নি। তবে আলমগীর খানের ছোট ভাইয়ের স্ত্রী বলেন, শনিবারে ঘর নির্মাণ করা হয়েছিল। রাতে এশারের পরে বিকট শব্দ শুনতে পেয়ে ঘর থেকে বের হয়ে দেখি, গাছটি ঘরের উপর পড়ে রয়েছে। কিন্তু আমি কাউকে দেখতে পাইনি।

এদিকে সেই সাথে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একটি গাছ নির্মাণ করা ওই টিনের ঘরের উপর ভেঙে পড়ে রয়েছে। সেই সাথে ঘটনাস্থলের পার্শ্ববর্তী পুকুরে ওই টিনের ঘরের চালা ফেলে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে জাফর খান এর লিখিত অভিযোগের প্রেক্ষিতে মতলব দক্ষিণ থানা থেকে ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে বলে জানা গেছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ