
চির নিদ্রায় সায়িত হলেন শিক্ষক আতিক উল্যাহ


হাজীগঞ্জ উপজেলার জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মো: আতিক উল্যাহ তালুকদার ইন্তেকাল করেছেন।( ইন্না-লিল্লাহ — রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স ছিল( ৬৫) বছর।
মঙ্গলবার রাত ৭ টায় তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ২ছেলে ৩ মেয়েসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলা আহাম্মদপুর তালুকদার বাড়িতে তাঁর জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থান দাফন করা হয়। জানাজার নামাজের স্মৃতিচার করেন জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিব উল্যাহ মজুসদার, হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, শিক্ষক গোলাম সরওয়ার মজুদার, হাজীগঞ্জ আলীয়া মাদরাসার ইংরেজি শিক্ষক সাকিল আহমেদসহ পরিবারের সদস্য স্মৃতিচারন করেন। পরিচালনা করেন জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাও এটি হোসাইন আহমদ তালুকদার। জানাজার নামাজ ও দোয়া মুনাজাত করেন মাও. আবু বকর ছিদ্দিক।
তিনি মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতিসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দায়ীত্ব পালন করেছেন। বুধবার জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।


পারিবারিক সূত্র জানান, তিনি দীর্ঘ দিন থেকে ডায়বেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। তাঁর মুত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি এলাকায় ভুমির পরিমাপের কাজ করতেন বিধায় তাঁর জনপ্রিয়তা ছিল বেশি।








