হাজীগঞ্জের জগন্নাথপুর উবির সাবেক শিক্ষক আতিক উল্যাহ আর নেই 

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১১, ২০২৫ | ৯:১০
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মো: আতিক উল্যাহ তালুকদার ইন্তেকাল করেছেন।( ইন্না-লিল্লাহ — রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭০ বছর। মঙ্গলবার রাত ৮ টায় তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ২ছেলে ৩ মেয়েসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। তিনি মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতিসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দায়ীত্ব পালন করেছেন। বুধবার জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

পারিবারিক সূত্র জানান, তিনি দীর্ঘ দিন থেকে ডায়বেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। তাঁর মুত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি এলাকায় ভুমির পরিমাপের কাজ করতেন বিধায় তাঁর জনপ্রিয়তা ছিল বেশি।

তাঁর মৃত্যুতে জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিব উল্যাহ মজুমদার, সাবেক অভিভাবক সদস্য ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাবেক সদস্য মোজাম্মেল হক কাজল, মোহাম্মদপুর সরকারি প্রাথমিকবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাদেকসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা