‘ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৯, ২০২৫ | ১:০৭
Link Copied Successfully!

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কার কারণ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।

রোববার (৯ নভেম্বর) সকালে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় সব পদক্ষেপই নেবে সরকার। রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টি করে, কখনো আবার উপদেষ্টাদের ওপরও চাপ প্রয়োগের চেষ্টা করে। এসবের মধ্যে কিছু সত্যতা থাকলেও অনেক সময় তাদের বক্তব্যে মনে হয় নির্বাচন নিয়ে উদ্বেগ রয়েছে, কিন্তু বাস্তবে তা নয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যারা জামিন নিয়ে একই ধরনের অপরাধে জড়াতে পারে বা আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক স্থিতি ব্যাহত করতে পারে, তাদের ওপর নজর রাখা হচ্ছে। পাশাপাশি আদালতে মামলার চাপ কমাতে একজন বিচারকের স্থলে তিনজন বিচারক নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি