জনসমর্থনে শীর্ষ ১০-এ না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক রহমান

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৫, ২০২৫ | ৭:০৯
Link Copied Successfully!

বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে ‘আমজনতার দল’ যদি জনসমর্থনের দিক থেকে শীর্ষ দশে না থাকে, তাহলে রাজনীতি থেকে সরে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন দলটির সদস্য সচিব তারেক রহমান।

বুধবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে আমরণ অনশনের দ্বিতীয় দিনে তিনি এ ঘোষণা দেন। এর আগে মঙ্গলবার বিকাল ৪টার দিকে একই স্থানে তিনি অনশনে বসেন।

তারেক রহমান বলেন, ‘ইসির কর্মকর্তারা আমাদের দলীয় কার্যালয় পরিদর্শনে এসেছিলেন। আমরা বসার জন্য টুল দিয়েছিলাম, কিন্তু সেটা তাদের পছন্দ হয়নি। আমাদের টিনের বেড়ার ঘরও তাদের ভালো লাগেনি। তারা পাকা ঘর দেখতে চেয়েছিলেন। আমরা নতুন দল, শুরু করেছি একেবারে নিচ থেকে। তবু যেভাবে আমাদের চেপে ধরা হচ্ছে এটা অমানবিক।’

বিজ্ঞাপন

তিনি অভিযোগের সুরে বলেন, ‘ইসির প্রায় সব শর্ত আমরা পূরণ করেছি, তবুও তারা বলছে আমাদের চেনে না। অথচ দেশের মানুষ আমাদের চেনে। আমরা সত্য কথা বলি, তাই আমাদের নিবন্ধন দেওয়া হয়নি। ওপর থেকে নির্দেশ এসেছে—আমজনতার দলকে নিবন্ধন দেওয়া যাবে না। কিন্তু কেউ যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলে, তাহলে এই দেশ রোবটের দেশে পরিণত হবে।’

সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘কথা ছিল উপদেষ্টারা নির্বাচনে অংশ নেবেন না। কিন্তু এখন দেখা যাচ্ছে, তারা নিজেরাই প্রার্থী হতে চাইছেন। আবার নতুন দল গঠনের উদ্যোগও নিচ্ছেন, যেন আরও কিছুদিন ক্ষমতায় থাকা যায়।’

শিক্ষা মন্ত্রণালয়ের অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, ‘এনসিপির গাজী সালাউদ্দিন তানভীর বই ছাপানোর নামে ৩০০ থেকে ৫০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। সেই কারণে শিক্ষার্থীরা জানুয়ারির বদলে জুলাইয়ে বই পেয়েছে। এসব অনিয়মের কথা বলাতেই আমাদের দলকে টার্গেট করা হচ্ছে।’

বিজ্ঞাপন

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তারেক রহমান বলেন, ‘আমরা জানি হয়তো বেশি ভোট পাব না, হয়তো জিতবও না। কিন্তু সামান্য সমর্থন নিয়েই মানুষের জন্য কাজ চালিয়ে যেতে চাই।’

অন্য কোনো দলে যোগ দেওয়ার প্রশ্নে তিনি স্পষ্টভাবে জবাব দেন বলেন, ‘আমরা অন্য দলে যাব না। নিজের দলেই থাকব। আমরা ‘ঢেঁকি মার্কা’ চেয়েছিলাম, কিন্তু সেটাও পাইনি।’

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা