
আজ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী
Link Copied Successfully!


বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী আজ ২৮ অক্টোবর। এ উপলক্ষে তাঁর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, বিজিবি ব্যাটালিয়ন কমান্ড ও প্রেসক্লাব।
কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্তে ১৯৭১ সালের ২৮ অক্টোবর পাকিস্তানি সেনাদের একটি বাঙ্কারে গ্রেনেড হামলা চালিয়ে ফেরার পথে হানাদার বাহিনীর ছোড়া গুলিতে শহীদ হন হামিদুর রহমান।










