শাহজালালের কার্গো ভিলেজ কেন গুরুত্বপূর্ণ?

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১৮, ২০২৫ | ৮:৪৩
Link Copied Successfully!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে বলা হয় দেশের প্রধান প্রবেশদ্বার। দেশে বর্তমানে ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর থাকলেও শাহজালাল দিয়েই সবচেয়ে বেশি যাত্রী বিদেশে যাওয়া–আসা করেন। শুধু যে যাত্রীরাই যাওয়া–আসা করেন তা নয়, আকাশপথে দেশ থেকে যত পণ্য আমদানি–রপ্তানি হয় তার সিংহভাগই হয় এই বিমানবন্দর দিয়ে। সুতরাং যে কোনো অবস্থাতেই এই বিমানবন্দরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিস, বিমান বাহিনী ও নৌবাহিনীর সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে তা এখনও নিয়ন্ত্রণে আসেনি।

এখন প্রশ্ন হচ্ছে, কার্গো ভিলেজ কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

৫ ঘণ্টায়ও নেভেনি কার্গো ভিলেজের আগুন৫ ঘণ্টায়ও নেভেনি কার্গো ভিলেজের আগুন
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যে পণ্য আমদানি–রপ্তানি হয়, তার আনুষ্ঠানিকতা মূলত এই কার্গো ভিলেজে সম্পাদন করা হয়। একটি পণ্য বিদেশ থেকে এলে সাথে সাথেই তা খালাস করা হয় না। আবার আমদানির প্রক্রিয়া শেষ হওয়ার পর সাথে সাথেই তা উড়োজাহাজে তোলা হয় না। এর জন্য কাস্টমসসহ বিভিন্ন সংস্থার ছাড়পত্র প্রয়োজন হয়। মূলত এই কাজগুলোই করা হয় কার্গো ভিলেজে।

সোজা কথায় বলতে গেলে এটি মূলত একটি গুদাম। সাধারণত আমদানি ও রপ্তানির জন্য ভিন্ন ভিন্ন কমপ্লেক্স থাকে। শনিবার যেখানে আগুন লেগেছে, সেটিতে মূলত আমদানি করা বিভিন্ন পণ্য খালাসের অপেক্ষায় ছিল।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, শনিবারের আগুনের কারণে আমদানি কমপ্লেক্সের বিপুল পণ্য পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা না গেলে এর মাত্রা হাজার কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে যেসব আমদানিকারক বিদেশ থেকে নানা পণ্য এনেছিলেন, তার ক্ষতির মুখে পড়তে পারেন। যদিও এসব ক্ষেত্রে বীমার ব্যবস্থা থাকে, তবে বীমার টাকা পাওয়ার বিষয়টি বেশ সময়সাপেক্ষ।

বিজ্ঞাপন

অন্যদিকে, আগুনে কার্গো ভিলেজের ক্ষয়ক্ষতি হওয়ার কারণে এটিকে পুনরায় চালু করতেও বেশ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা