কচুয়ায় জমি নিয়ে দ্বন্দ্বে চাচার পেটে টেটা, সংঘর্ষে আহত ৫ ( ভিডিওসহ)

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১৪, ২০২৫ | ৮:৪৭
Link Copied Successfully!
চাঁদপুরের কচুয়া উপজেলায় সম্পত্তিগত বিরোধের জেরে চাচার পেটে টেটা ঢুকিয়ে দিয়েছে ভাতিজা শুক্কুর আলী। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার পাথৈর ইউনিয়নের ফতেবাপুর গ্রামের আইয়ুব আলী হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত চাচা ফয়েজ মিয়া (৩০) ওই গ্রামের আবু হানিফের ছেলে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যান্য আহতরা হলেন,আব্দুস সাত্তার,আব্দুল মান্নান,আব্দুল হান্নান ও শুক্কুর আলী।
উভয় পরিবার জানায়,  দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ফয়েজ মিয়া গং ও তার ভাতিজা শুক্কুর আলীর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। দীর্ঘদিন ধরে শুক্কর আলী ও তার বাবা বিল্লাল হোসেন অন্য পাঁচ ভাইয়ের পৈত্রিক ১০ শতাংশ জমি দখল করে রাখেন। অথচ পাঁচ ভাই ২ শতাংশ জমির মালিক থাকা সত্ত্বেও সকালে ওই জমিতে ঘর তুলতে গেলে এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে শুক্কুর আলী ক্ষিপ্ত হয়ে টেটা দিয়ে চাচা ফয়েজ মিয়াকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় ইউপি সদস্য মো: হারিছ বেপারী বলেন, চাচা-ভাতিজার মধ্যে জমি নিয়ে বিরোধ অনেক দিন ধরেই চলছিল। সেই বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে শুনেছি।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা