হাসনাত আবদুল্লাহর খোঁজ নিলেন রুমিন ফারহানা, পাঠালেন উপহারও

মোহাম্মদ গোলাম রাব্বী ঢাকা, বাংলাদেশ
আপডেটঃ আগস্ট ৩১, ২০২৫ | ১০:১৩
Link Copied Successfully!

বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর খোঁজখবর নিয়েছেন। শুধু তাই নয়, তার জন্য উপহারও পাঠিয়েছেন তিনি।

শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান হাসনাত আবদুল্লাহ। উল্লেখ্য, ব্যারিস্টার রুমিন ফারহানার পৈতৃক বাড়ি উপজেলার ইসলামপুর গ্রামে।

হাসনাত আবদুল্লাহ বলেন, “আমাদের সঙ্গে রুমিন ফারহানার কিছু মতবিরোধ ছিল। তবে আমরা তার এলাকায় আসছি শুনে তিনি লোক পাঠিয়ে আমাদের খোঁজখবর নিয়েছেন এবং উপহার পাঠিয়েছেন। এটি রাজনীতিতে ইতিবাচক বার্তা, যা অবশ্যই স্বাগত জানানো উচিত।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আমরা ২০২৪-পরবর্তী বাংলাদেশে কোনো সহিংসতা চাই না। ভিন্নমত গণতন্ত্রের শক্তি, আর সহিংসতা গণতন্ত্রের শত্রু। কেউ আক্রোশ দেখালে আমরা গণতান্ত্রিকভাবে জবাব দেবো, আবার কেউ ইতিবাচক বার্তা দিলে তা গ্রহণ করবো।”

বৈঠকে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ এবং উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব