ইব্রাহিমপুরে গৃহবধূর শ্লীলতাহানি ও পিটিয়ে আহত করার অভিযোগ 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৮, ২০২৫ | ১১:৩৬
Link Copied Successfully!
চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে‌ আনোয়ারা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও পিটিয়ে যখন করার অভিযোগ পাওয়া গেছে। গত ২৬ আগস্ট বুধবার ইউনিয়নের চরফতেজংপুর ৬নং ওয়ার্ডের ঢালী বাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। আনোয়ারা বেগম ঢালী বাড়ির মোঃ শহিদুল্লাহ ঢালীর স্ত্রী।
এই ঘটনায় আহত আনোয়ারা বেগম ২জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২জননসহ চারজনকে আসামি করে চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, একই এলাকার মৃত ফজল চৌকিদারের পুত্র বিল্লাল চকিদার (৪৫) এবং তার ছেলে সোহাগ চকিদার (২২)।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ২৬ আগস্ট সকাল অনুমান সাড়ে ৭টার সময় আনোয়ারা বেগম বাজার করার উদ্দেশ্যে বাড়ী হইতে বের হন। এসময় একই এলাকার বিল্লাল চকিদার তার পথরোধ করে জোরপূর্বক টাকা দাবি করে এবং টাকা না দিলে শ্লীলতাহানী করবে বলে হুমকি দেয়। আনোয়ারা বেগম প্রতিবাদ করে দৌড়ে এলাকার বাঁশের সাঁকো পার হয়ে যায়। এরপর সকাল সাড়ে ৮টায় পুনরায় বিল্লাল চকিদার আনোয়ারা বেগমকে বাড়ির সামনে এসে তাকে মিথ্যা নোংরা অপবাদ দিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে।
আনোয়ারা বেগম প্রতিবাদ করলে বিল্লাল চকিদার পায়ের জুতা খুলে তাকে বেধড়ক পিটাতে থাকে। এক পর্যায়ে তার নাকে, মুখে ও শরীরে এলোপাতাড়ি লাথি, কিল, ঘুষি মেরে আহত করে এবং কানের স্বর্ণের দুল কেড়ে নেয়। আনোয়ারা বেগমের ডাকচিৎকারে তার স্বামী ছুটে এলে বিল্লাল চকিদার এবং তার ছেলে তাকেও পিটিয়ে আহত করে। আহতরা চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বর্তমানে তারা নিরাপত্তায় ভুগছেন বলে লিখিত অভিযোগ উল্লেখ করেন।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, এ বিষয়ে আমার কাছে একটি অভিযোগ এসেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা