এনসিপি’র চার নেতার পদত্যাগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৯, ২০২৫ | ৯:১৪
Link Copied Successfully!

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটি থেকে চার নেতা একযোগে পদত্যাগ করেছেন। নেতৃত্বে অযোগ্যতা ও সঠিক মূল্যায়ন না পাওয়ার অভিযোগে শনিবার বিকালে এ ঘোষণা দেন তারা।

পদত্যাগকারীরা হলেন—উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী শাকিল খান এবং সমন্বয় কমিটির সদস্য মো. রিয়াজ রহমান, মহিউদ্দিন ও কাজী রফিক।

সংবাদ সম্মেলনে পদত্যাগকারীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করা হয়। বক্তব্যে বলা হয়, ‘দেশের কল্যাণ ও একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম। পরে এই কমিটি ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ নামে আত্মপ্রকাশ করলে আমরাও স্বয়ংক্রিয়ভাবে দলের অন্তর্ভুক্ত হয়ে যাই। আমরা কোনো রাজনৈতিক পরিবারের সন্তান না হলেও কোটা সংস্কার আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলনে ছাত্রসমাজের পাশে থেকে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। কিন্তু দলের অভ্যন্তরীণ বাস্তবতা এবং পারিবারিক চাপে আমরা মানসিকভাবে বিপর্যস্ত।’

বিজ্ঞাপন

তারা আরও বলেন, ‘দুঃখজনকভাবে, শিবচর উপজেলায় দল পরিচালনার দায়িত্ব এমন কিছু অযোগ্য ও বিতর্কিত ব্যক্তির হাতে ন্যস্ত করা হয়েছে, যারা আদর্শিক, নৈতিক ও সাংগঠনিকভাবে অযোগ্য। এর ফলে দলের প্রকৃত, নিষ্ঠাবান ও ত্যাগী কর্মীরা যথাযথ মর্যাদা ও মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ধরনের নেতৃত্বের মাধ্যমে শিবচরে দলের ইতিবাচক পরিবর্তন সম্ভব নয়।’

বক্তব্যের শেষে তারা বলেন, ‘এই প্রেক্ষাপটে, দীর্ঘ আত্মবিশ্লেষণের পর আমরা সজ্ঞানে ও স্বেচ্ছায় জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে আমরা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নই। আমাদের অনিচ্ছাকৃত কোনো ভুলের জন্য আমরা শিবচরবাসীসহ সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমাদের কর্মকাণ্ডে কেউ আঘাত পেয়ে থাকলে, তা ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২