কচুয়ায় বসতঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৬, ২০২৫ | ৭:৩৫
Link Copied Successfully!
চাঁদপুরের কচুয়া উপজেলায় বসতঘরে ঢুকে বৃদ্ধা মমতাজ বেগম (৬৫) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে উপজেলার ১১ নং গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামের প্রধানীয়া বাড়ীতে এই ঘটনা ঘটে। বৃদ্ধা মমতাজ বেগম চাপাতলি গ্রামের বাচ্চু কোম্পানির স্ত্রী।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা এটি পরিকল্পিত ঘটনা। প্রথমে ডাকাতির ঘটনা বলা হলেও ওই বসতঘর থেকে তেমন কিছু নেয়া হয়নি।
এলাকাবাসী ও পরিবার বলছেন, রাতে বসতঘরে একা ছিলেন বৃদ্ধা। তার ছেলে সোহেল প্রধানিয়া বাসায় এসে তার মাকে খুঁজে পায়নি। বাসার দরজা খোলা ও বসতঘরের কক্ষগুলো রক্তাক্ত ছিল। পরে রাতে খোাঁজাখোঁজির পর রান্নাঘরের পাশে পাতার স্তুপে ঢেকে রাখা মরদেহ দেখতে পায় এলাকাবাসী। তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করেন।
স্থানীয় বাসিন্দা মিলন হোসেন বলেন, ঘরে একটি বটি দা রক্তাক্ত এবং প্রতিটি কক্ষে ও বাহিরে রক্ত পড়ে ছিল। তিনি বাসায় একা ছিলেন। বাথরুমের ভেন্টিলেটর ভেঙ্গে দুর্বৃত্তরা প্রথমে প্রবেশ করে।
কচুয়া থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ নিয়ে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করা হবে। ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যা কান্ড।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব