বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজে সব ম্যাচ মিরপুরে

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২৫, ২০২৫ | ৭:৩৫
Link Copied Successfully!

বাংলাদেশ দলের দম ফেলার ফুসরত নেই। বর্তমানে টাইগাররা আছে শ্রীলঙ্কায়। পূর্ণাঙ্গ সেই সিরিজ শেষ হবে ১৬ জুলাই। সেদিনই ঢাকায় আসবে পাকিস্তান দল। ২০ জুলাই থেকে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের।

পাকিস্তানের বিপক্ষে সেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকটি ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

সিরিজ শুরু হবে ২০ জুলাই প্রথম টি-টোয়েন্টি দিয়ে। পরের দুটি টি-টোয়েন্টি যথাক্রমে ২২ ও ২৪ জুলাই। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বিজ্ঞাপন

পাকিস্তান সফরে গিয়ে গত মে-জুন মাসেই টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। শুরুতে ওই সিরিজে পাঁচ ম্যাচ হওয়ার কথা থাকলেও পরে ভারত-পাকিস্তান সংঘাতের জেরে দুটি ম্যাচ কমিয়ে আনা হয়।

সেই সিরিজে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ (৩-০) হয় বাংলাদেশ। এফটিপির অন্তর্ভুক্ত না হলেও পাকিস্তানের সঙ্গে আলোচনা করে ফিরতি সিরিজ ঠিক করে বাংলাদেশ। সেই সিরিজটিরই সূচি ঘোষণা হলো।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২