কচুয়ায় অটোরিকশা চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৪, ২০২৫ | ৩:২১
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার আইনগীরী নামক এলাকা থেকে অটোরিকশা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া অটোরিকশা।

সোমবার (২৩ জুন) দিনগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চোর চক্রের সদস্যরা হলেন-কচুয়া পৌর এলাকার
মোঃ হাবিবুর রহমান (২৫), মোঃ মানিক হোসেন (২৮), শাহাদাৎ হোসেন (২৪), মোঃ সোহাগ হোসেন (২৮) ও চট্টগ্রাম খুলশী থানা এলাকার মো. রাজু মিয়া (২৬)।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে গ্রেপ্তার আসামীদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, কচুয়া উপজেলার কড়াইয়া এলাকার ব্যবসায়ী মো. জামাল হোসেন তার দোকানের মালামাল বহন করার জন্য একটি ব্যাটারী চালিত অটোরিকশা ক্রয় করেন। এটির চালক ছিলেন মো. ইয়াছিন। তিনি গত ২০ জুন দুপুরে কড়ইয়া পশু হাসপাতালের উত্তর দিকে রাস্তার উত্তর পাশে অটোরিকশা রেখে জুমার নামাজ পড়ার জন্য ডাক বাংলা জামে মসজিদে যান। নামাজ শেষে অটোরিকশাটি আর যথাস্থানে পাননি। এই ঘটনায় ২৩ জুন অটোরিকশার মালিক জামাল থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীদের গ্রেপ্তার করেন এবং আইনগিরী দক্ষিন বাজারের জনৈক ফারুক এর মার্কেটের নিচতলার গ্যারেজ হতে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। অটোরিকশা উদ্ধার করে থানায় আনা হয়েছে। আসামীদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা