ডেঙ্গু ও করোনায় প্রাণহানি বাড়ছে

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২৩, ২০২৫ | ৯:৫১
Link Copied Successfully!

ডেঙ্গু ও করোনার প্রকোপ বাড়ছে। করোনায় গত মাসের তুলনায় আক্রান্ত তিনগুণ, আর জানুয়ারি থেকে মে পর্যন্ত মৃত্যু না হলেও শুধু জুনেই মারা গেছে ১৬ জন। এদিকে, ডেঙ্গুতে জানুয়ারি থেকে জুন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৮০০; এর মধ্যে চলতি মাসের ২৩ দিনেই আক্রান্ত সাড়ে ৩ হাজার। আর এ বছরে ৩২ মৃত্যুর ৮ জনেরই এ মাসে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে।

রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী বিল্লাল তালুকদার। কয়েকদিন ধরে ভুগছেন জ্বর-মাথাব্যথায়।

বিল্লাল তালুকদার বলেন, ‘দুই দিন ধরে জ্বর, এখন আসছি পরীক্ষা করাতে। দেখি কী হয় পরীক্ষার পর।’

বিজ্ঞাপন

ডেঙ্গু ও করোনা বাড়তে থাকায় বিল্লালের মতো জ্বর নিয়ে উদ্বিগ্নরা ভিড় করছেন হাসপাতালে।

ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আসিফ হায়দার বলেন, ‘ল্যাব পরীক্ষার পর দেখা যাচ্ছে হয়তো তাদের রক্তের বিভিন্ন মাত্রা কমে যাচ্ছে, হয়তো প্লাটিলেট কমে যাচ্ছে। এই ধরনের কয়েকটি রোগী আমাদের কাছে আসছে।’

স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, এপ্রিলে করোনা আক্রান্তের সংখ্যা ২৩, মে মাসে তা বেড়ে দাঁড়ায় ৮৬। আর এ মাসের ২২ জুন পর্যন্ত আক্রান্ত ২৭৫। ১ জানুয়ারি থেকে মে পর্যন্ত কারও মৃত্যু না হলেও, শুধু জুনের এ কদিনেই মারা গেছেন ১৬ জন।

বিজ্ঞাপন

একইসঙ্গে বাড়ছে ডেঙ্গু রোগীও। স্বাস্থ্য বিভাগ বলছে, এ বছর মোট শনাক্ত রোগী ৭ হাজার ৭৫৮ জন। শুধু জুনেই আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৩ হাজার। গত মাসে ডেঙ্গুতে মারা গেছে ৩ জন; আর চলতি মাসের এক সপ্তাহ বাকি থাকতেই মৃত্যু হয়েছে ৮ জনের।

এরই মধ্যে ডেঙ্গু ছড়িয়েছে দেশব্যাপি। মোট শনাক্তের পঁচাত্তর শতাংশই এখন ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরের বাইরের রোগী। সচেতন না হলে অবস্থা সামাল দেওয়া কঠিন হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বলেন, ‘যখন রোগীর সংখ্যা বাড়ে তখন আমাদের বিভিন্ন ক্রাসিস দেখা দেয়। তখন অনেক হাসপাতাল থাকলেও কিন্তু তাদের পক্ষ সম্ভব না এতো রোগীকে সেবা দেওয়া।’

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের জরিপ বলছে, বরগুনা,ঝিনাইদহ, মাগুরা, বরিশাল ও পিরোজপুরসহ ৮ জেলা ডেঙ্গুর সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা।

অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বলেন, ‘মশার বংশ বিস্তারের জায়গাটা নষ্ট করতে হবে, ধ্বংস করতে হবে। সেখানে আমরা কতখানি সক্রিয় রয়েছি সেটা বিবেচনা করা।’

বর্ষা এলে প্রতি বছরই ডেঙ্গু সংক্রমণ বাড়ে, এর সঙ্গে আতঙ্ক ছড়াচ্ছে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্টের সংক্রমণ।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২