কেন বাড়ে কোলেস্টেরল, নিয়ন্ত্রণে রাখতে কী করবেন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২৩, ২০২৫ | ৯:১২
Link Copied Successfully!

কোলেস্টেরল বা ক্ষতিকর চর্বি হৃদ্‌রোগের বড় ঝুঁকি তৈরি করে। এ বিষয়ে সচেতনতা ও সুশৃঙ্খল জীবনধারার পরিবর্তন গুরুত্বপূর্ণ। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ওষুধ গ্রহণ করতে হবে। উচ্চ কোলেস্টেরল ‘নীরব ঘাতক’ হিসেবে পরিচিত। এর ফলে সৃষ্ট হৃদ্‌রোগ বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ।

কোলেস্টেরল রক্তে উপস্থিত চর্বিজাতীয় পদার্থ। যদিও এটি কোষ তৈরির মতো গুরুত্বপূর্ণ কাজের জন্য অপরিহার্য, কিন্তু অতিরিক্ত কোলেস্টেরল ক্ষতিকর। উচ্চ কোলেস্টেরল থাকলেও সাধারণত কোনো লক্ষণ দেখা যায় না। কিন্তু এটি ধমনিতে নীরবে জমা হতে থাকে ও প্লাক তৈরি করে রক্তনালির পথগুলোকে সংকুচিত করে এবং রক্তপ্রবাহকে সীমাবদ্ধ করে। হার্টে রক্ত সরবরাহকারী করোনারি আর্টারিগুলোতে প্লাক জমে রক্তপ্রবাহ কমে গেলে হৃদ্‌রোগ দেখা দেয়।

ধমনিতে প্লাক জমা হওয়ার কারণে হৃৎপিণ্ডে অক্সিজেনসমৃদ্ধ রক্তের প্রবাহ সীমিত হয়। এর ফলে বুকে ব্যথা (অ্যানজাইনা) হতে পারে এবং গুরুতর ক্ষেত্রে, যদি জমাট বাঁধা রক্তপ্রবাহ সম্পূর্ণ বন্ধ করে দেয়, তবে হার্ট অ্যাটাক হতে পারে।

বিজ্ঞাপন

কেন বাড়ে কোলেস্টেরল, কী করবেন
বেশ কিছু কারণ কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে। যেমন জিনগত বা বংশগত কারণ, মন্দ খাদ্যাভ্যাস, কায়িক শ্রমহীন অলস জীবনযাপন, ধূমপান ও অতিরিক্ত ওজন।

তবে উচ্চ কোলেস্টেরল প্রতিরোধ করা যায়। এর চিকিৎসা রয়েছে। স্বাস্থ্যকর জীবনধারা—যেমন সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম, তামাক এড়ানো ও স্বাস্থ্যকর ওজন বজায় রাখা ঝুঁকি অনেকাংশে কমাতে পারে। ভাজাপোড়া, ট্রান্সফ্যাট যুক্ত খাবার, অতিরিক্ত তেল-ঘি-মাখন এড়াতে হবে। খেতে হবে প্রচুর তাজা শাকসবজি।

নিয়মিত রক্তে লিপিড প্যানেল বা প্রোফাইল পরীক্ষা করা উচিত। একজন সুস্থ ব্যক্তি ও একজন ঝুঁকিপূর্ণ ব্যক্তির লিপিডের কাঙ্ক্ষিত মাত্রা ভিন্ন হতে পারে। পরিবারে হৃদ্‌রোগের ইতিহাস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যানজাইনা বা পূর্বে ঘটা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ইতিহাস থাকলে লিপিডের কাঙ্ক্ষিত মাত্রা আরও কম হবে। তাই লিপিড প্রোফাইলের ফলাফল পর্যালোচনা এবং কার্যকরভাবে কোলেস্টেরল নিয়ন্ত্রণের জন্য একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

বিজ্ঞাপন

ডা. মুহাম্মাদ সিদ্দিক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২