
গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া কোনো নির্বাচন দেশবাসী বরদাশত করবে না:মাওলানা আহমদ আবদুল কাইয়ূম
Link Copied Successfully!

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ২৪’এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গণহত্যার বিচার ও রাষ্ট্রসংস্কার ছাড়া নতুন বাংলাদেশে কোনো নির্বাচন দেশবাসি বরদাশত করবে না। গণহত্যার দৃশ্যমান বিচার ও রাষ্ট্রসংস্কার ছাড়া নির্বাচন হলে জুলাই অভ্যুত্থান ব্যহত হবে, শহীদের আত্মা কষ্ট পাবে, আহতদের ক্ষত আরও বাড়বে।
তিনি আগামি জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজন করার জোড়ালো দাবি জানিয়ে বলেন, দেশের সিংহভাগ রাজনৈতিক দলের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতির অনুসরণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
আজ শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে সকাল ৯টায় জেলা কার্যালয়ে চাঁদপুর- ৩ (চাঁদপুর-হাইমচর) নির্বাচনী আসনের প্রার্থী বাছাইয়ে তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শায়খুল হাদিস আল্লামা মকবুল হোসাইন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবদিন।
জেলা সেক্রেটারি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কেএম ইয়াসিন রাশেদসানীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, মুফতি আল-আমিন, মাওলানা আবদুল্লাহ আল-মানুন, ডা. বেলাল হোসাইন, ডা. মুহাম্মদ সফিউল্লাহ, মাওলানা মজিবুর রহমান, মুহাম্মদ শরীফ মৃধা, ফখরুল ইসলাম শিমুল প্রমুখ।
এদিকে আজ বিকাল ৩টা থেকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুর- (কচুয়া) আসনের প্রার্থী বাছাই স্থানীয় যমযম হোটেলে সম্পন্ন হয়েছে।
কচুয়া আসনের প্রার্থী বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শায়খুল হাদিস আল্লামা মকবুল হোসাইন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবদিন, জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, দীনি সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ মাসুম বিল্লাহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি মাওলানা আবু হানিফ, সেক্রেটারি ইমাম হোসাইন জহির, মুহাম্মদ রবিউল ইসলাম রুবেল, হাফেজ মাওলানা ইবরাহীম, আলহাজ উসমান গণি, গাজী গোলাপ শাহ প্রমুখ।








