৯ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ৪, ২০২৫ | ৯:২০
Link Copied Successfully!

ছয় মাস অর্থাৎ আগামী জুলাই–ডিসেম্বরের জন্য ১২ লাখ ৭৫ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে সিঙ্গাপুরের তিন প্রতিষ্ঠান থেকে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে পেট্রোচায়না ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর প্রাইভেট, ভিটল এশিয়া প্রাইভেট ও সায়নোকেম ইন্টারন্যাশনাল অয়েল প্রাইভেট লিমিটেড। এতে ব্যয় হবে ৭৪ কোটি ৯১ লাখ ১৮ হাজার ১২০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার ১৩৯ কোটি টাকা।

আজ বুধবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই জ্বালানি তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান।

জানা গেছে, ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য পরিশোধিত জ্বালানি তেল আমদানির জন্য আন্তর্জাতিক দরপ্রস্তাব আহ্বান করা হলে ৯টি প্রতিষ্ঠান তাতে অংশ নেয়। এর মধ্যে আটটি প্রতিষ্ঠানের প্রস্তাব কারিগরি মূল্যায়নে রেসপনসিভ হয়। তবে সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পায় পেট্রোচায়না ইন্টারন্যাশনাল, ভিটল এশিয়া ও সায়নোকেম ইন্টারন্যাশনাল।

বিজ্ঞাপন

২০২৪ সালের ২৪ অক্টোবর অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি অনুমোদনের পর এ বছরের ২ জানুয়ারি উপদেষ্টা পরিষদ কমিটি সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন করে।

ক্রয় কমিটিতে এ ছাড়া রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে কানাডা ও রাশিয়া থেকে ৭০ টন এমওপি সার ও আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার টন রক ফসফেট আমদানির প্রস্তাব অনুমোদিত হয়। এতে মোট ব্যয় হবে ৩৭৯ কোটি ৫৫ লাখ টাকা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৫৬ কিশোর, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ