চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪৫৬ গাড়ি তল্লাশি, ২২ মোটরসাইকেল জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২, ২০২৫ | ৯:৩০
Link Copied Successfully!

চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও শাহরাস্তিতে যৌথ বাহিনী ভ্রাম্যমাণ চেক পোস্ট বাসিয়ে ৪৫৬ গাড়ি তল্লাশি, ট্রাফিক আইনে ৩৪ বাহন মালিককে ১ লাখ ৮২ হাজার টাকা জরিমানা এবং ২২ মোটরসাইকেল জব্দ করে থানায় হস্তান্তর করা হয়।

সোমবার (২ জুন) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সদরের বাবুরহাট, ফরিদগঞ্জের চরকুমিরা ও শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় পৃথক অভিযান পরিচালিত হয়।

রাতে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

বিজ্ঞাপন

তিনি বলেন, লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটর সাইকেল চালানোর বিরুদ্ধে সদর উপজেলার বাবুরহাট এলাকায় পুলিশের সাথে সমন্বয় পূর্বক ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২২৯টি যানবাহনে তল্লাশি করা হয়। ২২ মোটরসাইকেল আরোহীর কাছ থেকে জরিমানা আদায় করা হয় ১ লাখ ১০হাজার টাকা এবং লাইসেন্স না থাকায় ১৫টি মোটর সাইকেল জব্দ করা হয়।

ফরিদগঞ্জে অভিযান পরিচালনা করা হয় চরকুমিরা এলাকায়। সেখানে তল্লাশি করা হয় ১০২টি যানবাহন। লাইসেন্স না থাকায় ৩টি মোটর সাইকেল আরোহির কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৩৩ হাজার টাকা। বাহনের লাইসেন্স না থাকায় ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।

শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে তল্লাশি করা হয় ১২৫টি যানবাহন। লাইসেন্স না থাকায় ৯টি মোটর সাইকেল আরোহির কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৩৯ হাজার টাকা। বাহনের লাইসেন্স না থাকায় ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

জব্দকৃত ২২টি মোটরসাইকেল স্ব স্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ