প্রথমবার চীন গেল বাংলাদেশের আম

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২৮, ২০২৫ | ৯:০০
Link Copied Successfully!

প্রথমবারের মতো চীনে আম রপ্তানি করছে বাংলাদেশ। প্রথম দফায় ১০ টন আমের চালান যাচ্ছে দেশটির ইউনান প্রদেশে। চলতি মৌসুমেই পর্যায়ক্রমে চীনের কাছে ১০০ টন আম রপ্তানি করবে ঢাকা। প্রথম চালানে পাঠানো হবে সাতক্ষীরা, যশোর অঞ্চলের আম।

বুধবার দুপুরে আম রপ্তানির প্রথম চালান পাঠাতে বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এ সময় বাণিজ্য উপদেষ্টা দাবি করেন, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে বাংলাদেশের রপ্তানিতে কোনো প্রভাব পড়েনি। তিনি জানান, শনিবার ঢাকায় আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী। এ সময় বাণিজ্য-বিনিয়োগ সংক্রান্ত দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা চুক্তি হতে পারে।

বিজ্ঞাপন

বিমান বন্দরে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জানান, আম রপ্তানির মাধ্যমে চীনে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও দৃঢ় হলো। এছাড়া চীনে বাংলাদেশের কৃষি পণ্যের বাজার আরও বাড়বে বলেও মনে করেন ইয়াও ওয়েন।

চীনা রাষ্ট্রদূত বলেন, ‘চীনের বাজারে বাংলাদেশি আমের প্রবেশ দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াবে। পাশাপাশি, বাণিজ্য ভারসাম্যহীনতা উন্নত করতে সাহায্য করবে। বাংলাদেশের জন্য চীনা বাজারের বিশাল সম্ভাবনা কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে আশা করি।’

এ সময় বাণিজ্য উপদেষ্টা জানান, বাংলাদেশে বিনিয়োগ করতে চীন থেকে আসছেন ১৫০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল। এর নেতৃত্ব দেবেন দেশটির বাণিজ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

শেখ বশিরউদ্দীন বলেন, ‘আগামী সপ্তাহে চীনের বাণিজ্যমন্ত্রী, দেশটির ইতিহাসে সবচেয়ে বড় একটি বাণিজ্যিক প্রতিনিধি নিয়ে বাংলাদেশ সফর করছেন। আগামী শনিবার ওনারা ঢাকায় পৌঁছাবেন। আমরা কিছু এমওইউ সই করব। এখানে বাংলাদেশি ব্যবসা টু চীনা ব্যবসা, এদের মধ্যে একটি সংযোগ বা যোগাযোগ তৈরি হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে না বাংলাদেশকে।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘আজকে প্রায় ৩ সপ্তাহের বেশি পার হয়েছে। আপনারা কোনো শব্দ শুনেছেন। ট্রান্সশিপমেন্ট বাতিলের পরে আমাদের রপ্তানিতে কোনো ধরনের কোনো প্রভাব পড়েনি। ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে আমেরিকাগামী যে কার্গো এয়ারলাইনস যেতো তাদের ভাড়া প্রায় ৪০ ভাগ এবং ইউরোপগামীর ভাড়া প্রায় ১৫ ভাগ কমেছে। আমরা আশা করছি আগামী দুই তিন সপ্তাহের মধ্যে ভাড়া আরও কমে যাবে।’

রপ্তানিতে খরচ কমাতে ব্যবসায়ীদের জন্য নানা পর্যায়ে খরচ কমিয়ে আনা হয়েছে বলেও জানান বশিরউদ্দিন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি