চাঁদপুরে জনপ্রশাসন সংস্কার কমিশন সদস্যের উপর হামলার আসামী আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২৫, ২০২৫ | ৮:১৩
Link Copied Successfully!
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি মেহেদী হাসানের উপর হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন শ্রমিক লীগের নেতারা।
শনিবার (২৪ মে) রাত ১০টায়  উপজেলার নারায়ণপুর পূর্ব বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে এবং ওই মামলায় শাহজাহান প্রধান নামে  একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক শাহজাহান নিষিদ্ধ সংগঠন শ্রমিকলীগের নারায়ণপুর ইউনিয়ন শাখার সভাপতি।
আহত মেহেদী হাসান মতলব দক্ষিণ উপজেলার পাচঁঘড়িয়া গ্রামের হানিফ খানের ছেলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী। এর আগে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,  নারায়ণপুর বাজারে মেহেদী হাসানের ভগ্নিপতি নাঈমের বীজ ও কীটনাশক ঔষধের দোকানে গিয়ে চাঁদা দাবী করে শাহজাহান প্রধান ও নবীর হোসেনের নেতৃত্বে একটি গ্রুপ। দোকানে থাকা নাঈমের শ্বশুর হানিফ খান চাঁদা দিতে অস্বীকার করলে দোকানে ঢুকে জামাই- শ্বশুরকে মারধর করে। হানিফ খান মোবাইলে তার ছেলে  মেহেদী হাসানকে বিষয়টি অবহিত করলে সাথে সাথে নিজ বাড়ি থেকে ঘটনাস্থলে আসে মেহেদী হাসান। ঘটনা সম্পর্কে জানতে চাইলে তার উপরও অতর্কিত হামলা চালায় তারা। এসময় হামলাকারীরা মেহেদী হাসানকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ও স্থানীয় এলাকাবাসী মেহেদী হাসানকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করান।
খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ্ আহাম্মদ এবং সেনাবাহিনীর একটি টিম রাতেই ঘটনাস্থলে ছুটে যান।
আহত মেহেদী হাসান বলেন, শাহজাহান ও নবীর দলবল নিয়ে আমার ভগ্নিপতির দোকানে গিয়ে চাঁদা দাবী করে। চাঁদা না দেয়ায় দোকানে থাকা আমার বাবা ও ভগ্নিপতি নাইমকে মারধর করে। বাবা আমাকে ফোনে জানালে আমি বাড়ি থেকে ঘটনাস্থলে যাই এবং কিসের চাঁদা জানতে চাইলে ধারালো অস্ত্র দিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায় শাহজাহান প্রধান ও নবীরসহ ১০ থেকে ১৫ জন যুবক।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ্ আহাম্মদ বলেন, হামলার সংবাদ পাওয়ার সাথে সাথে ফোর্স নিয়ে  আমি ঘটনাস্থলে ছুটে যাই এবং শাহজাহান প্রধান নামক একজনকে আটক করা হয়। তাকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন মেহেদীর বাবা হানিফ খান। রবিবার (২৫ মে-২০২৫) দুপুরে আটককৃত আসামীকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে অপর আসামীদের গ্রেফতার করতে যৌথবাহিনি কাজ করছেন।
ছবিঃ জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য মেহেদী হাসান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত