সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম বিমান বন্দরে গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১৫, ২০২৫ | ৮:৫৬
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভা যুবলীগের সভাপতি মাহবুব আলমকে গ্রেফতার করা হয়েছে। থাইল্যান্ড যাওয়ার সময় বৃহস্পতিবার সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত মাহবুব আলম, ২০২২ সালের ২৫ এপ্রিল সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলনের কচুয়ার বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি ইফতার ও দোয়া অনুষ্ঠানে বিএনপি নেতা-কর্মীদের উপর গাড়ি বহরে হামলা ও ওই অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর মামলার আসামী।

কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে গাড়ি ভাংচুর মারামারিসহ একাধিক মামলা রয়েছে। আমরা বিমানবন্দর ইমিগ্রেশনে তার বিরুদ্ধে চিঠি দিয়েছিলাম। তারই পরিপ্রেক্ষিতে শাহজালাল বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়েছে। কচুয়া উপজেলার কোয়া গ্রামের অধিবাসী মো. মাহবুব আলম ২০২৪ সালের ৫ মে উপজেলা চেয়ারম্যান ও এর আগে ২০১৯ সালের ২৫শে মার্চ কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ